বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতি মো. রেহান আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে সংবাদ সম্মেলন ডেকে বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন বিএনপির নেতারা।


রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজারে স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলটি করেন। এতে নেতৃত্ব দেন সদ্য ঘোষিত পলবান্ধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পদবঞ্চিত ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিক্ষোভ মিছিলে কৃষকদল নেতা রেহান আলীকে ঘিরে নানা আপত্তিকর ও বিভ্রান্তিকর স্লোগান দিতে শোনা যায়। পরে বিক্ষোভ সমাবেশে তাঁকে ইউনিয়ন থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষোভকারীরা।


বিক্ষোভ মিছিলটি সিরাজাবাদ বাজার থেকে বের হয়ে আশেপাশের সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বাজারে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আদম আলী, চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান এবং তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসাদ মুন্সী। 


বক্তারা বলেন, কৃষকদল নেতা রেহান আলী আওয়ামী লীগ সরকারের আমলে দালালি করেছে। এখনো সেটাই করেছে। বর্তামানে দলে ভাঙন সৃষ্টি করার পেছনে একমান কারণ, কৃষকদল নেতা রেহান আলী। পলবান্ধা ইউনিয়ন থেকে রেহান আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। 



ওদিকে বিক্ষোভ মিছিলের পর একইদিন রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুর অডিটোরিয়াম এলাকাস্থ কৃষকদল নেতা রেহান আলীর বাসভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


এতে বক্তব্য দেন, পলবান্ধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্যসচিব নবীন মণ্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার আলী এবং  যুগ্ম আহ্বায়ক মোস্তফা জোয়ার্দার। 


এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক একেএম মঞ্জুরুল হক, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কালাম ফকির, সিনিয়র সহসভাপতি মেজবাউল রহমান, 

 সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ এবং দুই নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আক্কাস আলী।


বক্তারা বলেন, পলবান্ধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় উপজেলা বিএনপি। এতে পদবঞ্চিত কতিপয় নেতা সন্দেহ করেন যে—কৃষকদল নেতা রেহান আলীর সুপারিশে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এনিয়ে আসন্ন পলবান্ধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও কৃষকদল নেতা রেহান আলীর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পদবঞ্চিত কতিপয় নেতার উস্কানিতে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে কৃষকদল নেতা রেহান আলীকে ঘিরে নানা আপত্তিকর ও বিভ্রান্তিকর স্লোগান দিতে শোনা যায়। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এ ছাড়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন তাঁরা।


ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতি মো. রেহান আলী বলেন, 'আসন্ন পলবান্ধা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার লক্ষে আমি কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে  পদবঞ্চিত কতিপয় নেতা অযথা অভিযোগ তোলে বিক্ষোভ মিছিল করেছে। আশা রাখি, এবিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা সাংগঠনিক ব্যবস্থা নিবেন।'


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'বিক্ষোভ মিছিল সম্পর্কে জানতে পেরেছি। এবিষয়ে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।' 

আরও খবর