জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো—উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী এলাকার মৃত রমজান আলী হাজির ছেলে এনামুল হক (৩৭), একই এলাকার আব্দুল মজিদের ছেলে আদর আলী (৩২) এবং পৌর শহরের ফকিরপাড়া এলাকার পতু শাহ ফকির ছেলে রিপন শাহকে (১৯)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাদক সেবনের প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বাটিকামারী এবং বেপারীপাড়া এলাকায় অভিযান করেন জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। এসময় মাদক সেবনের সরঞ্জামসহ ওই তিন ব্যক্তিকে হাতে-নাতে আটক করেন সংশ্লিষ্টরা।
পরে ভ্রাম্যমাণ আদালতে এনামুল হক এবং আদর আলীকে ছয় মাসের এবং রিপন শাহকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা হারে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মাদকসেবন প্রতিরোধে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে। মাদককাণ্ডে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
১ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
২০ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৩ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে