গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ইসলামপুরে প্রতিপক্ষের হয়রানিমূলক অভিযোগে পুরুষ শূন্য বসতবাড়ি

জামালপুরের ইসলামপুরে প্রতিপক্ষের হয়রানিমূলক মামলা এবং মনগড়া অভিযোগে পুরুষ শূন্য হয়েছে একটি বসতবাড়ির। এঘটনাটি ঘটেছে উপজেলার সাপধরী ইউনিয়নের নয়াপাড়া এলাকায়।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই সকাল ১০টার দিকে ওই এলাকার কৃষক তাঁরা মণ্ডলের একটি ছাগল বাড়িতে খোঁজে পাচ্ছিলেন না। ছাগলটির বিষয়ে জানতে চাওয়ায় তাঁরা মণ্ডলের স্ত্রী রোসনা বেগমকে বেধড়ক মারধর করে প্রতিবেশী নজরুল ইসলাম ওরফে বাদশা মণ্ডল। পরে বাদশা মণ্ডলের পাটখেত থেকে পা বাঁধা অবস্থায় ছাগলটি উদ্ধার করে তাঁরা মণ্ডলের লোকজন। পরদিন ১৫ জুলাই সকাল ৭টার দিকে বসতবাড়ি সংলগ্ন খোলা মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য যায় তাঁরা মণ্ডল। এসময় বাদশা মণ্ডলসহ তাঁর লোকজন তাঁরা মণ্ডলকে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করে। খবর পেয়ে স্বামীকে উদ্ধার করতে এগিয়ে গেলে রোসনা বেগমকে বেধড়ক পিটুনি দেয় তারা। 


স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁরা মণ্ডল এবং রোসনা বেগমকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে ওইদিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এনিয়ে ১৬ জুলাই তাঁরা মন্ডলসহ তার পরিবারের ৯ জনকে আসামি দিয়ে বাদশা মণ্ডলের পক্ষে ইসলামপুর থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় পুলিশী গ্রেপ্তার এড়াতে তাঁরা মণ্ডলের বাড়ির পুরুষ মানুষ শূন্য হয়েছে। এ ছাড়া মিথ্যে মামলায় ফাঁসাতে এরই মধ্যে বসতবাড়ি ভাঙচুরসহ ডাকাতির অভিযোগ তোলে তাঁরা মণ্ডলের ছেলে সোলাইমানসহ তার লোকজদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।


সরেজমিনে দেখা গেছে, গ্রেপ্তার এড়াতে অন্যত্র আত্মগোপনে রয়েছে তাঁরা মণ্ডলের বসতবাড়ির পুরুষেরা। নারীরা জানান, বাদশা মণ্ডলের লোকজন প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগছি। 



সোলাইমানের স্ত্রী রিক্তা পারভীন বলেন, আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যে ডাকাতির অভিযোগ দিয়েছে। গ্রেপ্তারের ভয়ে বসতবাড়ি থেকে পুরুষ মানুষেরা পালিয়ে বেড়াচ্ছি। আমরাও নিরাপত্তাহীনতায় ভোগছি।


বাদশা মণ্ডলের স্ত্রী নাজমা বেগম বলেন, আমরা কারো বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দিইনি।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মিথ্যা অভিযোগ দিলেও মামলা হওয়ার সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Tag
আরও খবর