*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের বলেছেন, 'জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, জবাবদিহি এবং দেশপ্রেমের সঙ্গে কাজ করি, তবেই শহিদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।'


আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে 'জুলাই শহিদ দিবস' উপলক্ষ্যে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই 

সভায় ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, 'আজ আমরা গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে জুলাই শহিদ দিবস পালন করছি। এদিনে আমরা তাঁদের স্মরণ করি, যাঁরা দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার এবং একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় জীবন উৎসর্গ করেছেন।'


তিনি আরও বলেন, 'আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—আমরা আইন মেনে চলব, ভিন্নমতকে সম্মান করব, সহিংসতা পরিহার করব এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলব। শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে তাঁদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা। আসুন, আমরা সকল শহিদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।'


সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর শহিদদের মহান আত্মত্যাগ ও সাহসিকতার কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ ছাড়া জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহিদদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়। 


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আব্দুল আলিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএএম আবু তাহের, এলজিইডির প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার কাকলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জাহানারা খাতুন, থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান। 


সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যম কর্মী, শহিদ পরিবারের সদস্য এবং সুধীজন সভায় অংশ নেন। 


সভায় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই দিন জুলাই শহিদদেন আত্মার মাগফিরাত কামনা  উপজেলা মডেল মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া করা হয়।


Tag
আরও খবর