বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুর, দেওয়ানগঞ্জ, সানন্দবাড়ী, ওয়ালটন প্লাজা, ফ্রি মেডিকেল ক্যাম্প, গ্রাহক সুরক্ষা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ‘গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টায় সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় এই ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।


​সানন্দবাড়ী ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক মোঃ সেলিম-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া। অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


​ইউপি সদস্য বাবুল আক্তারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মুফতি আব্দুল্লাহ খান ফয়েজী, মোঃ সামছুল আলম তারেক, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, হাফেজ মোঃ জামাল হোসেন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং চিকিৎসা সেবা নিতে আসা ওয়ালটনের গ্রাহক ও স্থানীয় সাধারণ মানুষ।


​দিনব্যাপী এই ক্যাম্পে আগত গ্রাহকদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাপত্র (ব্যবস্থাপত্র) প্রদান করেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ বাপ্পি মিয়া।


​আয়োজকরা জানান, সারা বাংলাদেশে একযোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আপনাদেরকে এই সেবার আওতায় নিয়ে আসার প্রয়াসে আজকের এই আয়োজন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটন প্লাজা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান ছিল। প্রথম দিনেই বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও ওয়ালটন গ্রাহক এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Tag
আরও খবর