এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু



জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'বিএনপি মানেই জনগণের দল। বিএনপি সরকার মানেই উন্নয়নের সরকার। 

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়ত তিনি দেশের উন্নয়নের জন্য চিন্তা করেন।'


শুক্রবার (১২ জুন) বিকেলে ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের কাটাখালী খাল (জিয়া খাল) খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 



শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খাল খননের প্রবর্তক। খাদ্যসংকট, বন্যা ও খরার সমস্যা মোকাবেলায কৃষি উৎপাদন বাড়াতে সেচব্যবস্থা উন্নত করতে দেশব্যাপী তিনি খাল খননের উদ্যোগগ্রহণ করেন। খাল খননের ফলে সেচব্যবস্থা সহজতর হয়। এতে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়।'




এসময় উপজেলা বিএনপির সভাপতি ও এমপি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, জিয়া খালের পুনঃখনন কাজের অগ্রগতি, মান এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। 

খনন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে।'


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন, ইঞ্চিনিয়ার হুমায়ুন কবির শাজাহান, খাল খনন কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মোতালেব হোসেন, সদস্য আব্দুল ওয়াহাব মাস্টার এবং উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাসিদা শাফিজ বিনতী। 


উল্লেখ্য, গত ১৬ মার্চ জিয়া খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। গত ২৮ মার্চ ৩০ জন শ্রমিক দিয়ে আনুষ্ঠানিকভাবে খাল খননের কাজ শুরু করা হয়। এসময় ইউএনও নাজমুল হুসাইন কোদাল হাতে নিয়ে মাটি কেটে খনন কাজ শুরু করেন। 



উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচসুবিধা নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতি সচল করতে সরকার দেশব্যাপী বিশাল খাল-বিল ও নদী-নালা পুনর্খনন কর্মসূচিগ্রহণ করেছে। চলতি মার্চ মাসে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় প্রথম ছয় মাসে এক হাজার ২০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সেচসুবিধা ও কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা ইউনিয়নের কাটাখালী খাল (জিয়া খাল) খননের উদ্যোগ নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইউনিয়নের ফুলকারচর গ্রাম থেকে শুরু হয়ে কড়ইতলা, আইড়মারী এবং চিনারচর নামাপাড়া দশআনী নদী পর্যন্ত খালটির দীর্ঘ ৮ কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। 


আরও খবর