নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ

জামালপুরের ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ নেতা-কর্মীরা সমাবেশ কর্মসূচি পালন করেছেন। 


শনিবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তাঁর ফেসবুক আইডি থেকে ওই সমাবেশের ভিডিও পোষ্ট করেন।


গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও ঝগড়ারচর বাজারে ওষুধ ব্যবসায়ী যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ফেসবুকে ওই ভিডিওটি পোষ্ট করে ক্যাপশনে লিখেন, 'চিনাডুলী ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্লোগান ধরে সভা-সমাবেশ করেছেন। গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ।'


১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি চর এলাকায় অর্ধশত লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আওয়ামী লীগের নানা স্লোগান দিচ্ছেন। দুই যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। 

ওই ভিডিওতে 'রাজপথ ছাড়ি নাই; শেখ হাসিনার ভয় নাই', 'শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম', 'টুঙ্গীপাড়ার শেখ মুজিব; লও লও লও সালাম' 'শেখ হাসিনা আসবে' ইত্যোকার নানা স্লোগান দিতে শোনা যায় অংশকারীদের।


গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, 'দুই দিন আগে চিনাডুলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল এবং ইউনিয়ন যুবলীগ কর্মী জিকরুল ইসলামের নেতৃত্বে ওই কর্মসূচি পালন করা হয়েছে।'


এনিয়ে গেল রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, 'বিষয়টি আমার নলেজে নাই। এনিয়ে আমাকে কেউ কিছু বলেও নাই। এ ছাড়া ওই ভিডিওটি আমি দেখিনি। এখন যেহেতু জানলাম। সেহেতু বিষয়টি গুরুত্ব সঙ্গে খতিয়ে দেখব।'


Tag
আরও খবর