নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী শাওনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পর রবিবার সন্ধ্যা ৬টার দিকে সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শাওন অত্র উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। নিহত শিক্ষার্থী ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০শে মে ২০২৬ ইং শনিবার বিকেলে শাওন তার সহপাঠীদের নিয়ে অত্র এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে ঘুরতে আসে এবং সকলে মিলে গোসল করতে নদীতে নামে। গোসল করার একপর্যায়ে সে পানির স্রোতে ভেসে যায় এবং ডুবে নিখোঁজ হয়। সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্বজনদের জানালে স্বজনরা দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসে জানায়।

সেদিনই জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। এতে সন্ধান না পাওয়ায় রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আবারও দ্বিতীয় দফা উদ্ধার কার্যক্রম চালায়। তাতেও শাওনের সন্ধান পাওয়া যায়নি। কিছুক্ষণ বিরতির পর আবারও তৃতীয় দফা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ডুবুরি দল।

পরে বিকেল ৬টার দিকে সানন্দবাড়ী মণ্ডলপাড়া মজিবর রহমানের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীর পানিতে শাওনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, নদীতে ডুবে নিখোঁজ শিক্ষার্থী শাওনের লাশ বিকেল ছয়টার দিকে উদ্ধার করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী শাওনের মরদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

আরও খবর