নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

সংসদ নির্বাচনের আগেই পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় পে-স্কেলের দাবিতে জামালপুরের ইসলামপুরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সারা দেশের ন্যায় ইসলামপুরে ওই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। 

ইসলামপুর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ওই কর্মসূচি। সকাল ৯ বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। 

বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ প্রাঙ্গণ পদক্ষিণ করেন। এসময় 'আগে হবে পে-স্কেলের প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন', 'সারা বাংলার কর্মচারী এক হও লড়াই করো', 'চলো চলো ঢাকায় চলো, কর্মসূচি সফল করো', 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'পে-স্কেলের প্রজ্ঞাপন দিতে হবে দিতে হবে' ইত্যোকার নানাবিধ স্লোগান দেন বিক্ষোভকারীরা।

পরে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মচারীরা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ  সরোওয়ার আজম বাবু, ইসলামপুর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও ইসলামপুর পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্নতা পরিদর্শক জুলফিকার আলী ভুট্টো, কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী আব্দুল লতিফ মিয়া এবং কর্মচারী কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সহকারী কর আদায়কারী  মো. শাহজাহান।

বক্তারা বলেন, মূলত দীর্ঘ প্রতীক্ষার পরও বেতন কমিশনের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই কর্মসূচি পালিত হচ্ছে। গত ৭ বছর ধরে বেতন কমিশনের দাবি জানিয়ে আসা হচ্ছে। গত বছরের ৫ ডিসেম্বরের বিশাল সমাবেশের পর সরকার ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দিলেও দেড় মাস পার হয়ে গেছে। গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা হওয়ার পর নতুন কমিটি গঠনের মাধ্যমে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এছাড়া সরকারের একজন উপদেষ্টার সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি আগেই পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

মানববন্ধন শেষে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তাঁরা।


আরও খবর