নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান

ইসলামপুরে ১৪ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১২ কিলোমিটার এলাকাজুড়ে বিএনপির দলীয় পতাকা

জামালপুর ইসলামপুর উপজেলায় সাড়ে ১২ কিলোমিটার এলাকাজুড়ে শোভা পাচ্ছে বিএনপির দলীয় পতাকা। 

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে মমিনুল ইসলাম মমিন খান নামে স্থানীয় বিএনপির এক কর্মী ১৪ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ দলীয় পতাকাটি এলাকাজুড়ে সাঁটিয়ে দেন।

পতাকা সাঁটিয়ে দেওয়া মমিন খান উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ি খানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী। এসময় তিনি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৪২ বছর বয়সী মমিন খান রাজধানী ঢাকায় ব্যবসা করেন। 

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন, মমিন খান বিএনপির একজন একনিষ্ট কর্মী। দলের প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে পতাকা টানানোর মাধ্যমে। তাঁকে যেন সেভাবেই দল মুল্যায়ন করে, এটাই প্রত্যাশা।

আজ শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মমিন খানের শশারিয়াবাড়ি খানপাড়ায় বসতবাড়ি থেকে শুরু করে পৌরসভার কাচাঁরীরোড হয়ে লাউদত্ত, মুখশিমলা, হাড়িয়াবাড়িসহ মলমগঞ্জ বাজার, ইসলামপুর পৌর শহরের জিরো পয়েন্ট থানা মোড় বটতলা চত্বর পর্যন্ত অন্তত সাড়ে ১২ কিলোমিটার এলাকাজুড়ে লাল-সবুজ রঙের বিএনপির দলীয় পতাকা সাঁটিয়ে দেওয়া হয়েছে। 

পতাকা প্রদর্শনকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসাহ-উদ্দীপনা। এখবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দীর্ঘ এই পতাকা দেখতে করতে বিভিন্ন যানবাহনে করে সড়কের দুধারে ভীড় করছেন।

এ বিষয়ে পতাকা সাঁটিয়ে দেওয়া পাথর্শী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন খান দেশচিত্রকে বলেন, 'বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে গুম খুন নিযাতনের শিকার বিএনপির নেতা-কর্মীদের স্মরণে সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এবং ৪০ ইঞ্চি প্রস্থে তৈরি করা বিএনপির দলীয় পতাকা সাঁটিয়ে দিয়েছি। এতে ব্যয় হয়েছে সাড়ে ১৩ লাখ টাকা। এ ছাড়া প্রথম দিন পতাকাটি সাঁটিয়ে দিতে ৪০ জন শ্রমিক কাজ করেছেন। আজ পতাকাটি দেখভালের জন্য ১৫ জন শ্রমিক কাজ করছেন। সবমিলে ১৪ লাখ টাকা ব্যয় হচ্ছে।' 

এইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী বলেন, 'মমিন খান বিএনপির একজন একনিষ্ট কর্মী। দলের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ পেয়েছে দীর্ঘ পতাকা টানানোর মাধ্যমে। তাঁকে যেন সেভাবেই দল মুল্যায়ন করে, এটাই আমাদের প্রত্যাশা।'

আরও খবর