ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

জামালপুর-২ আসনে 'মনোনয়ন কনফার্ম' : বিএনপির মনোনয়নপ্রত্যাশী বঙ্গলীগপ্রধানের ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়ছে ফেসবুকে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ত্রয়োদশ

জাতীয় সংসদ নির্বাচনে 'মনোনয়ন কর্নফাম' হয়ে গেছে মর্মে এবার বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের সভাপতি মো. শওকত হাসান মিঞার দেওয়া একটি ভিডিও বক্তব্য সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে। 

বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে ওই ভিডিও বক্তব্য বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোষ্ট করা হয়। 

এর আগে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালানোয় শওকত হাসান মিঞার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করাসহ   তাঁকে 'অবাঞ্ছিত' ঘোষণা করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। তবে এসবেও তিনি প্রচারণায় থেকে পিছপা হননি। বরং ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন সাংবাদিককে ঢাকায় ডেকে নিয়ে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে শওকত হাসান মিঞা। সংবাদ সম্মেলন করেছেন। 

এবার 'মনোনয়ন কনফার্ম হয়েছে মর্মে ভিডিও বক্তব্য ফেসবুকে পোষ্ট করে তুমুল সমালোচনার সৃষ্টি করলেন আওয়ামী লীগের 'দোসর হিসেবে পরিচিত'  বঙ্গলীগপ্রধান শওকত হাসান মিঞা। 

ভিডিওতে দেখা গেছে, একটি জায়গায় ২০-২৫ লোক   জড়ো হয়েছেন। সেখানে একব্যক্তি মোবাইল সেড হাতে উঁচু করে বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিঞার দেওয়া ভিডিও বক্তব্য উপস্থিত লোকজনকে শোনাচ্ছেন। 

ফেসবুকে ছড়িয়ে পড়া দুই মিনিট চার সেকেন্ডের ওই ভিডিও বক্তব্যে বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিঞা বলেন, 'মুরব্বিরা এখানে আছেন এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ যাঁরা আছেন। আমার উন্নয়ন কমিটির যাঁরা আছেন, প্রত্যাককে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগিয়ে যান। 

আমাদের লক্ষ্য-উদ্দেশ্য নিশ্চয় জানেন যে, রাজনীতির মাঠে আমরা দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির একটি ডাক দিয়েছি। এটাকে সফলকাম করতে হবে। এ পর্যন্তই আমাদের বক্তব্য। সময় ফেলে আমি আবারও ভিডিও কল দিব।'

উপস্থিত লোকজনের উদ্দেশে শওকত হাসান মিঞা আরও বলেন, 'আপনারা আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যান। আপনাদের জন্য সুখবর হলো- এখন থেকে এক ঘণ্টা আগে আমার নমিনেশন কনফার্ম হয়ে গেছে এবং কালকেই আমরা চিঠি পাবো।'

এবিষয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের সভাপতি মো. শওকত হাসান মিঞার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।'

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাব আজকের পত্রিকাকে বলেন, 'শওকত হাসান মিঞার বিএনপির মনোনয়ন পাওয়ার প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের ছায়া তলে থেকে বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ নামে রাজনৈতিক দল গঠন করে দলটির সভাপতি হন তিনি। এখন উল্টাপাল্টা তথ্য প্রচার করছেন। আমরা তাঁর এসব প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

উল্লেখ্য, শিল্পপতি হিসেবে পরিচিত শওকত হাসান মিঞা ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১৫ সালে ‘নতুন ধারার রাজনীতি’ স্লোগানে ‘বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। যদিও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দলটি এখনো নিবন্ধিত নয়। এখন সেই শওকত হাসান মিঞা বিএনপির মনোনয়নপ্রত্যাশী হয়ে এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। 

এর প্রতিবাদে ইতোমধ্যে বিক্ষোভ মিছিল বের করে শওকত হাসান মিঞার বাড়ি প্রদক্ষিণ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এ ছাড়া শওকত হাসান মিঞাকে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইউনিয়ন পরিষদ ভবনে সাঁটানো তাঁর ছবিসংবলিত পোস্টারও ছিঁড়ে ফেলেছেন।


আরও খবর