ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইসলামপুরে ভুয়া ডিবি পুলিশ দূর্জয় সাব্বির কারাগারে

জামালপুরের ইসলামপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে টাকা দাবি করার ঘটনায় দায়ের করা মামলায় মো. দূর্জয় সাব্বির (২৮) নামে এক প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার (২৫ আগষ্ট) বিকেলে ইসলামপুর থানা-পুলিশ ভুয়া ডিবি পুলিশ দূর্জয় সাব্বিরকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

দূর্জয় সাব্বির উপজেলার মোহাম্মদপুর বালুরচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

এর আগে গতকাল রোববার দিবাগত গভীর রাতে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর এলাকা থেকে দূর্জয় সাব্বিরকে আটক করে পুলিশ। 

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা দাবির ঘটনায় দূর্জয় সাব্বিরের বিরুদ্ধে মামলাটি করেন গোয়ালেরচর আকন্দপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শহিদুর রহমান (৪৫)। 

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে ইউনিয়নের মহলগিরী শাপলা চত্বর সংলগ্ন  পাকা রাস্তায় শহিদুর রহমান তাঁর প্রতিবেশী কতিপয় লোকজন পারিবারিক বিষয়াদি নিয়ে আলোচনা করছিলেন। এসময় দূর্জয় সাব্বিরসহ আসামিগণ দুইটি মোটরসাইকেল যোগে সেখানে উপস্থিত হয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে শহিদুরকে মোটরসাইকেলে উঠিয়ে সেখান থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে মহলগিরী তালতলা নামক এলাকায় নিয়ে যায়। এরপর তারা শহিদুরের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। 

টাকা না দিলে ডিবি অফিসে নিয়ে মামলা দেওয়ার  হুমকি দেয়। এক পর্যায়ে শহিদুরের ডাকচিৎকারে আশপাশে থাকা লোকজন সেখানে উপস্থিত হলে তারা কৌশলে শটকে পড়ে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন আজকের পত্রিকাকে বলেন, 'ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবির ঘটনায় দূর্জয় সাব্বিরকে প্রধান করে গোয়ালেচর গ্রামের মৃত সুরুজ্জামান ওরফে চটকুর ছেলে রেজাউল (৩৮), পশ্চিম মহলগিরী গ্রামের মোশেদের ছেলে আপনকে (২১) আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শহিদুর।'

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, 'ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করেছিল চক্রটি। আদালতের মাধ্যমে চক্রের প্রধান দূর্জয় সাব্বিরকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।'

অভিযুক্ত দূর্জয় সাব্বির থানায় থাকাকালে বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার। আমার কোনো দোষ নেই।'


আরও খবর