জামালপুরের ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ইসলামপুর থানা-পুলিশ যুবলীগ নেতা আব্দুল কালাম আজাদকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়নের চন্দনপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।
আবুল কালাম আজাদ এর আগে ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ইউনিয়নের সভারচর এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মী। এনিয়ে ওইদিন রাতে সভারচর গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আবুল কালাম আজাদকে আদালতে সোপর্দ করে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।'
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে।'
১ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে