ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ঢাকা-দেওয়ানগঞ্জ রেললাইন সংস্কারের বিষয়টি জরুরি হয়ে দাঁড়িয়েছে : বিএনপি নেতা আব্দুল হালিম

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রেললাইন সংস্কার বিষয়টি জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। 

আজ বুধবার (২৫ জুন) দুপুরে জামালপুরের  ইসলামপুর রেল স্টেশনে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রেললাইন সংস্কারসহ বিজয় এক্সপ্রেস ট্রেনটি ইসলামপুর-দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে ইসলামপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইসলামপুর উন্নয়ন ফোরামের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে আরও বলেন, 'বিশেষ করে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত রেললাইন আধুনিকায়ন না করা হলে, ট্রেন ভ্রমণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ রেলপথে যাতায়াত করাটাও শুভ নয়।

সেকারণেই দ্রুত সময়ের মধ্যে এই পথের রেললাইন সংস্কার করা দরকার।'

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম বলেন, 'রেললাইন সংস্কারসহ বিজয় এক্সপ্রেস ট্রেনটি ইসলামপুর-দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতা ও হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হালিম আরও বলেন, 'বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর হতে চট্টগ্রাম পর্যন্ত চালু রয়েছে। ট্রেনটি ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পর্যন্ত চালু করা হলে, এলাকার যাত্রী সাধারণ ঢাকা-চট্টগ্রামে যাতায়াতে দুর্গোভ অনেকটাই লাগব হবে।'

উপজেলা বিএনপির সহ-সভাপতি ফজলু রশিদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি ও ইসলামপুর উপজেলা পরিষদের ও সাবেক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুল আলম সরকার।

এসময় বক্তারা বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে প্রয়োজনে আগামীতে লাগাতার মানববন্ধনের আয়োজন করা হবে।




আরও খবর