গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

সংবাদ সম্মেলনে যুবদল নেতা বললেন 'আমি ওসিকে বদলির হুমকি দিইনি'

আওয়ামী লীগের এক নেতা এবং মামলার এজাহারভুক্ত আসামিকে ছেড়ে না দেওয়ায় জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফকে অন্যত্র বদলির হুমকি দেওয়ার অভিযুক্ত যুবদল নেতা হামিদুর রহমান মিলন সংবাদ সম্মেলন ডেকে দাবি বলেছেন, তিনি ওসিকে বদলির হুমকি দেননি। বরং তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।


বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে ইসলামপুর পৌর শহরের সিরাজাবাদ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মিলন বলেন, 'আমি ওসি সাহেবকে অন্যত্র বদলি করতে আমার বিরুদ্ধে ওসি সাহেব অভিযোগ তোলেছেন, আমি নাকি স্থানীয় আওয়ামী লীগের নেতা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে ছাড়াতে তদবির করেছে। এক পর্যায়ে আসামিকে ছেড়ে না দেওয়ায় ওসি সাহেবকে অন্যত্র বদলির হুমকি দিয়েছি। এসব বিভ্রান্তিকর তথ্যের সাংবাদিকদের সরবরাহ করে বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে মনগড়া খবর প্রকাশ করিয়েছেন তিনি। মূলত আমার বিরুদ্ধে ওসি সাহেব বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। 


যুবদল নেতা হামিদুর রহমান মলিন আরও বলেন, 'আওয়ামী লীগের পদধারী নেতারা দিব্যি ঘুরাঘুরি করছে। তাঁদের গ্রেপ্তারে বিষয়ে ওসি সাহেবকে আমি তথ্য দিয়েছে। ওসি সাহেবও আমার সহযোগিতা চেয়েছেন। আমি সহযোগিতা করেছি। কিন্তু কী কারণে ওসি সাহেব আমার বিরুদ্ধে ক্ষেপেছেন, সেটা জানি না। আমি আশা রাখি, ওসি সাহেব তাঁর ভুল বুঝতে পারবেন।' 


উল্লেখ্য, গত ১১ মার্চ উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় দুই পক্ষের মধ্যে শত্রুতার জের ধরে মারধরের ঘটনা ঘটে। 


এনিয়ে গত ১৬ মার্চ রাতে বেনুয়ারচর সরদারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমানকে প্রধান আসামি দিয়ে ১১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা করেন বেনুয়ারচর বেপারীপাড়া গ্রামের বাসিন্দা মিষ্টার আলী। ওইদিন রাতে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে আটক করে পুলিশ। আব্দুল খালেককে ছাড়াতে যুবদল নেতা মলিন ওসি মো. সাইফুল্লাহ সাইফকে ফোন করেন। এতে রাজি না হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে বদলি করা হবে মর্মে হুমকি দেন বলে অভিযোগ তোলেন ওসি সাইফুল্লাহ সাইফ। এনিয়ে বেশকিছু গণমাধ্যমে 'আ.লীগ নেতাকে না ছাড়ায় বদলির হুমকি দিয়েছেন যুবদল নেতা, অভিযোগ ওসির' শিরোনামে


খবর প্রকাশ হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন,'সংবাদ সম্মেলন করার অধিকার গণতান্ত্রিক। আমাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেওয়া হয়েছে, এটাই সত্য।' 


আরও খবর