ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা হামিদুর রহমান মলিন


জামালপুরের ইসলামপুর থানা-পুলিশের হাতে আটক মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের এক নেতাকে ছেড়ে না দেওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. সাইফুল্লাহ সাইফকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র বদলির হুমকি দেওয়ার বিষয়ে বেশকয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।


যুবদল নেতা হামিদুর রহমান মলিন বলেন, 'গতকাল রোববার (১৬ মার্চ) গভীর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানের বাবা আব্দুল খালেককে আটক করার বিষয় ঘিরে আমার বিরুদ্ধে থানা-পুলিশের পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে।


তিনি বলেন, 'আমি ওসি সাহেবকে বদলির হুমকি দিইনি। এটা কোনো প্রমাণ করতে পারবেন না তিনি। মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর অপপ্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের পদধারী নেতাদের না ধরে নিরপরাধ মানুষকে মামলায় আটক করার বিষয়ে প্রতিবাদ করায় ওসি সাহেব আমার বিরুদ্ধে ক্ষেপেছেন। সেদিন যুবদল নেতা আনিছুর রহমানের বাবা নিরপরাধ আব্দুল খালেককে আটক করার বিষয়ে পুলিশের সঙ্গে শুধু কথা বলেছি। এনিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। খবরগুলো আমার নজরে এসেছে। আমি প্রকাশিত ওইসব খবরের তীব্র প্রতিবাদ করছি। আমি জনগণের জন্য রাজনীতি করি। এলাকার মানুষের জন্য রাজনীতি করি। সেকারণেই এলকার নিরপরাধ কোনো মানুষকে অন্যায়ভাবে আটক করা হলে, সেটা আমি প্রতিবাদ করি। এছাড়া আওয়ামী লীগের পদধারী নেতাদের ধরা হচ্ছে না। এসব বিষয়ে কথা বলাই ওসি সাহেব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ ছাড়া আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে একটি চক্র ষড়যন্ত্রের জ্বাল দিয়ে যাচ্ছে। 



Tag
আরও খবর