কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

যমুনার দুর্যাগম অঞ্চলে যাত্রা ও জুয়া খেলার আসর গভীর রাতে পুড়িয়ে দিলেন ইসলামপুর থানা-পুলিশ


জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার দুর্গম চরে গভীর রাতে অভিযান চালিয়ে যাত্রা ও জুয়া খেলার প্যান্ডেল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন ইসলামপুর থানা-পুলিশ।

গত সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম অঞ্চলের শীলদহ এলাকায় আয়োজিত যাত্রা ও জুয়া খেলার আসর পুড়িয়ে দেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল।

 

স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকদিন থেকেই রাত ১২টার পর যাত্রা পালার নামে এখানে অশ্লীল নাচ এবং জুয়া খেলার আসর চলছিল। প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই স্থানীয় একটি কুচক্রী মহল অশ্লীল নাচ এবং জুয়া খেলার আসর চালিয়ে আসছিল। এতে এলাকার সুধী মহল বাঁধা দিলেও তোয়াক্কা না করছিল না তারা। ফলে যুবসমাজ বিপদগ্রস্ত হওয়াসহ এলাকায় মাদক কারবারী, চুরি, ডাকাতি বৃদ্ধি সম্ভাবনা রয়েছে বলে সচেতন এলাকাবাসী অভিযোগ তোলেন। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে খবর দিলে গভীর রাতে অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল ও জুয়া খেলার আসর আগুনে পুড়িয়ে দেওয়া  হয়।


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'আমরা ঘটনাস্থলে গিয়ে নির্মিত যাত্রা প্যান্ডেল এবং জুয়া খেলার আসর আগুনে পুড়িয়ে দিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বেলগাছা ইউনিয়নের শীলদহ এলাকায় যাত্রার নামে জুয়া এবং অশ্লীল নাচ গান হচ্ছে এমন অভিযোগ আসে। থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বললে এ অভিযান চালানো হয়। আমরা যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ রাখতে বদ্ধপরিকর। '

আরও খবর