অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

এখনও সরকারি ওয়েবসাইটগুলোতে শোভা পাচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবি



ছাত্র-জনতার গণ

অভ্যুত্থানের ছয় মাসেও জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি ওয়েবসাইটগুলোতে শোভা পাচ্ছে গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনার ছবি।

টানা এক সপ্তাহ ধরে সবশেষ আজ রবিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরকারি ওয়েব সাইটগুলো (তথ্য বাতায়ন) পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। যার স্কিনসর্ট আজকের পত্রিকার প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।


ওয়েবসাইট ঘেঁটে জানা যায়, ইসলামপুর উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন  (এসএফডিএফ), সাব-রেজিস্টার কার্যালয়, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজারসহ বিভিন্ন কার্যালয়ের সরকারি ওয়েবসাইডের কভারফটোতে ঝুলছে শেখ হাসিনার ছবি।


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'এ উপজেলার সরকারি ওয়েবসাইডগুলোতে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার বিষয়টি আমার জানা নেই। অনেক আগে ভাগেই প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের ওয়েবসাইটের তথ্যাদি হালনাগাদ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছবি সরানোর কথা বলা হয়েছে। এখনো যদি ওয়েবসাইট হালনাগাদ না করা হয়ে থাকে, সেক্ষেত্রে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'


অন্যদিকে বকশীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, সাব-রেজিস্টার কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা রিসোর্স সেন্টারসহ বিভিন্ন সরকারি ওয়েবসাইটগুলোতে এখনও শেখ হাসিনার ছবি ঝুলে থাকতে দেখা গেছে। 


বকশীগঞ্জের ইউএনও মো. মাসুদ রানা বলেন, 'সরকারি ওয়েব সাইটগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা নয়। ছবি সরানোর জন্য প্রতিটি দপ্তরে চিঠি দিয়েছি। ছবি সরানোও হয়েছে। এরপরও ওয়েবসাইটগুলো ভিজিট করে ব্যবস্থা নেওয়া হবে।'


এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা বন কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা শিক্ষা প্রকৌশল, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্প, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, উপজেলা পোস্ট অফিস, উপজেলা তথ্যকেন্দ্রের ওয়েবসাইটে শোভা পাচ্ছে শেখ হাসিনার ছবি।


দেওয়ানগঞ্জের ইউএনও মো. আতাউর রহমান বলেন, 

'বিষয়টি আমি জানি না। এখনই ওয়েবসাইটগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'


ইসলামপুর পৌর শহরের বাসিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সানিম বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে গেলেো রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে এখনও তাঁর লোকজন রয়েছে। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য এখনো বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছয় মাস পরও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবি সরকারি ওয়েব সাইট থেকে না সরানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


জামালপুর জেলা প্রশাসক (ডিসি) হাছিনা বেগম বলেন, 'সরকারি ওয়েবসাইটগুলোতে যদি ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর ছবি থাকে, সেটা নিতান্তই দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।'



আরও খবর