ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইসলামপুরে সেই গণপিটুনিতে নিহতের ঘটনায় এক আসামি কারাগারে



 

জামালপুরের ইসলামপুর উপজেলায় গণপিটুনিতে কৃষক সেজাব আলী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানোর ওই আসামির নাম মো. বৈসাক আলী (৬২)। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে গণপিটুনির ঘটনায় ইসলামপুর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইসলামপুর থানা-পুলিশ জামালপুরের চিপ জুডিশিয়াল আদালতে বৈসাক আলীকে হাজির করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক।



এর আগে গত রবিবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা র‌্যাব-১৩ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ আভিযানিক দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিকাবাদ এলাকা থেকে বৈসাক আলীকে আটক করে। পরে ইসলামপুর থানা-পুলিশ সেখান থেকে তাঁকে হিফাজতে নেন।






মামলায় উল্লেখ করা হয়েছে, জমি সংক্রান্ত এবং শত্রুতার জের ধরে আসামিরা কৃষক সেজাব আলীকে বসতঘর থেকে টেনেহেচড়ে বের করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিকেলে ইসলামপুর উপজেলার কুলকান্দী যমুনা নদীর দুর্গম জিগাতলা গ্রামে এক বিশেষ অভিযান চালায় ইসলামপুর থানা-পুলিশ। এসময় গণপিটুনি দিয়ে তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। 

পুলিশে সোপর্দ করা ব্যক্তিরা হলো, জিগাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে ইসমাইল, দেলবার আলীর ছেলে সুরমান আলী এবং কৃষক সেজাব আলী। এসময় 

তাদের কাছ থেকে একটি ওয়ান শূটার গান, আট রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধারের দাবি করেন পুলিশ। 


এঘটনায় ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। 


আটক ওই তিনজনকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে সেতাব আলী এবং ইসমাইলের শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন সেজাব আলী মারা যান। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ইসমাইলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। 


নিহত সেজাব আলী উপজেলার কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামে বসবাস করে আসছিলেন। তাঁর পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। 



গণপিটুনির ওই ঘটনায় গত ৩০ ডিসেম্বর নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি বৈসাক আলী এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি। তাঁর বাড়ি জিগাতলা গ্রামে।


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, 'গাইবান্ধা র‌্যাব-১৩ এবং ডিবির পুলিশের একটি যৌথ দল গোবিন্দগঞ্জের মালিকাবাদ এলাকা থেকে বৈসাক আলীকে আটক করে। পরে আমরা তাঁকে ইসলামপুর থানায় এনে আদালত সোপর্দ করেছি।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখে হত্যা মামলা করেছেন। আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আমরা হত্যকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছি।' 


জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'আসামি বৈসাক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। পরে তাঁকে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।'


আরও খবর