ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, ইউপি চেয়ারম্যানের দাবি, প্রতিহিংসার শিকার


জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল মালেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে চেয়ারম্যান পদ থেকে তাঁর অপসারণের দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের দাবি, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। বরং অপবাদ ছড়ানো হচ্ছে। তিনি প্রতিহিংসার শিকার। 


টানা দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়ে ইউপি চেয়ারম্যানের পাশাপাশি আব্দুল মালেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। 


আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে একই দাবিতে মিছিলকারীরা মানববন্ধন করেন। এতে নেতৃত্ব দেন বেলগাছা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমুল আকন্দ।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ছাত্রদল নেতা 

নাজমুল আকন্দ, শিক্ষার্থী রাশেদুল, শামীম, সোহেল এবং আসমত।


বক্তারা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে বেলগাছা পশ্চিম অঞ্চলের ডাকাত সরদার, দুর্নীতিবাজ, গত জুলাই-আষ্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এবং মাদকের গডফাদার বলে অভিহিত করে তাঁর অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান।


বেলগাছা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমুল আকন্দ তাঁর বক্তব্যে বলেন, মালেক চেয়ারম্যান বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত ছিলো। তিনি যমুনার চরে ডাকাতি, চুরি, মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। সেকারণেই তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার।'


মানববন্ধন শেষে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের অপসারণসহ গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিত আবেদন করেন বিক্ষোভকারীদের পক্ষে।


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে গ্রেপ্তার চেয়ে আবেদন করেছে স্থানীয় একব্যক্তি। তবে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক এজাহারভুক্ত কোনো মামলার আসামি নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'


ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে অপসারণের দাবিতে লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।'


বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, 'আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। বরং আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। রাজনৈতিক কারণে ভিত্তিহীন অভিযোগ তোলে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে কিছু ছেলেপেলে ওঠে পরে লেগেছে। আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবুও আমার গ্রেপ্তার দাবি করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে এলাকাবাসীর খেদমত করে যাচ্ছি। জীবনে কারো কোনো ক্ষতি করিনি। এরপরও যদি কেউ ক্ষতি করতে চায়, সেটা তাদের বিষয়। কারোর প্রতি আমার কোনো ক্ষোভ ও অভিযোগ নেই। তবে আমি প্রতিহিংসার শিকার।'


আরও খবর