ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইসলামপুরে ৭ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ


জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাখা-২ এর একটি দল।


আজ রবিবার (৫ জানুয়ারি) বিকেলে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জুয়াড়িদের জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

এর আগে শনিবার দিবাগত রাতে সিরাজাদাবাদ সেকান্দরপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এতে নেতৃত্ব দেন এসআই  রফিকুল ইসলাম এবং এসআই আফজাল হোসেন।



গ্রেপ্তার জুয়াড়িরা হলো, পশ্চিম সিরাজাবাদ গ্রামের মৃত বুদু আকন্দের ছেলে শফিকুল (৪৫), লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), উত্তর সিরাজাবাদ গ্রামের সেকান্দরপাড়ার মইন আলীর ছেলে রবিজল মিয়া (২৮), উত্তর বাহাদুরপুর গ্রামের সামছুল হকের ছেলে গোলাম রায়ান (৩৭), বাহাদুরপুর গ্রামের মৃত নসিব আলীর ছেলে আক্রাম হোসেন (২৮), উত্তর সিরাজাবাদ গ্রামের মৃত নুজু শেখের ছেলে আক্কাস আলী (৫৫) এবং চর বাটিকামারী গ্রামের জালাল শেখের ছেলে রাসেদ (৩৭)। 


জেলা ডিবি শাখা-২ এর ওসির দায়িত্ব থাকা উপপরিদর্শক (এসআই) শহীদুল আলম বলেন,:গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজাবাদ সেকান্দরপাড়া এলাকায় আক্কাস আলীর বাড়ির পশ্চিম পাশে খড়ের পাল্লার পাশে ফাঁকা জায়গা জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত।'


আরও খবর