ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

আটকের সময় অসুস্থ হওয়ায় ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে ছেড়ে দিলো ডিবি, ঢাকায় হাসপাতালে ভর্তি



জামালপুরের ইসলামপুর উপজেলায় আটকের সময় শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে ছেড়ে দিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে উন্নত চিকিৎসার জন্য ওই ইউপি চেয়ারম্যানকে রাজধানী ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের নাম ইফতেখার আলম বাবলু। তিনি উপজেলার পাথর্শী ইউপির টানা দুই মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান। এছাড়া তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। 


আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে অসুস্থ ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে ভর্তি করা হয়েছে। 


এর আগে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে জামালপুর জেলা ডিবি শাখা-২ এর একটি দল অভিযান চালিয়ে পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ এলাকার নিজ বসতবাড়ি থেকে ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে আটক করে।


স্থানীয় সূত্রে জানা যায়, আটকের পর ডিবি পুলিশের গাড়িতে উঠানোর সময় ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁকে ছেড়ে দেন ডিবি পুলিশ। পরে পরিবারের লোকজন পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলা সদর থেকে বাড়িতে চিকিৎসক ডেকে এনে ইউপি চেয়ারম্যান বাবলুকে প্রাথমিক চিকিৎসা করান। পরে তাঁকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। রাতেই ইউপি চেয়ারম্যান বাবলুকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন। 


ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুর ছেলে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, 'বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি ওপেন হার্ড সার্জারির রোগী। ডিবি পুলিশের একটি দল বাবাকে বাড়ি থেকে আটক করে গাড়িতে উঠানোর সময় বাবা গুরুতর অসুস্থ হন। বাবাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বাবার নামে কোনো ধরনের মামলা নেই। 



জামালপুর ডিবি শাখা-২ এর ওসির দায়িত্ব থাকা উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বলেন, 'ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে আমরা তাঁর বাড়ি থেকে আটক করার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরিবারের লোকজনের কাছে তাঁকে রেখে আসা হয়েছে।'


ইউপি চেয়ারম্যান বাবলুর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তাঁকে কেনো আটক করা হয়েছিলো;  এমন প্রশ্নের জবাবে এসআই শহিদুল আলম বলেন, 'ইউপি চেয়ারম্যান বাবলু মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য পাওয়া যায়নি। সবকিছু সবসময় বলা যায় না। তবে কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে আটক করা হয়েছিলো।


আরও খবর