ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

সেই এএসপি আবারও হলেন জেলার 'শ্রেষ্ঠ সার্কেল' !

জামালপুর জেলার আবারও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন পাঁচ যুবককে হেনেস্তায় অভিযুক্ত ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। 

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে গত নভেম্বর মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠিত সভায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য এএসপি অভিজিত দাসকে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঘোষণা করা হয়। এনিয়ে তিনি টানা দুইবার জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন।


এসপির কার্যালয় সূত্রে জানা যায়, অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম। সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতিসহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে করা হয় বিস্তর আলোচনা। 


সভায় এএসপি অভিজিত দাসকে জেলার শ্রেষ্ঠ সার্কেল ঘোষণা ছাড়াও ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফকে জেলা শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এমদাদুল হক এবং দ্বীপক চন্দ্র পালকে 

শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ঘোষণা করা হয়।


এছাড়া জাহাঙ্গীর আলম এবং প্রদ্বীপ চন্দ্র রায় জেলার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হন।


 পরে গত নভেম্বর মাসে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য স্বস্ব পদে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁদের নাম ঘোষণা করেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম।


এর আগে গত ১৪ মে এসপি কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠিত সভায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য এএসপি অভিজিত দাসকে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঘোষণা করেন তৎকালীন 

এসপি মো. কামরুজ্জামান। 


উল্লেখ্য, গত ১২ মার্চ সাহরি খেতে লোকজনকে ঘুম থেকে জাগাতে মাইকিং করার দায়ে এএসপি অভিজিত দাসের হেনস্তা হওয়ার অভিযোগ তুলেছিলেন ভুক্তভোগী পাঁচ যুবক। 

ভুক্তভোগীদের অভিযোগ, সাহরি খেতে লোকজনকে ঘুম থেকে জাগিয়ে তুলতে ওইদিন রাত ৩টার দিকে পৌর এলাকায় মাইকিং করছিলেন তাঁরা। এ সময় এএসপি অভিজিত দাস মাইকিং করার দায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ তাঁদেরকে মারধর করে থানা হাজতে আটকে রাখে। থানা হাজতে তাঁদের সাহরি খেতে না দেওয়ায় পরদিন তাঁরা কেউ রোজা রাখতে পারেননি। ভোর রাতে পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়ার হস্তক্ষেপে তাঁরা ছাড়া পান। পরে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল ডাকবাংলোয় এএসপি অভিজিত দাসকে ডেকে নিয়ে ভুক্তভোগীর সঙ্গে বিষয়টি সমঝোতা করে দেন। তবে পাঁচ যুবককে হেনেস্তার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন এএসপি অভিজিত দাস। তাঁর দাবি, আইনানুসারে ওই পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছিল।'


আরও খবর