ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

নিখোঁজ হওয়া সেই সাবেক ইউপি সদস্যের দাপন সম্পন্ন : পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে


বাজার করতে বেরিয়ে নিখোঁজ হওয়া জামালপুরের ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য আব্দুল হাইয়ের দাপন কাজ সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের উত্তর শশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাপন করা হয়।


জানাজার নামাজে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা দাবি করেন, আব্দুল হাই মেম্বারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা এই হত্যাকাণ্ডের জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।


আব্দুল হাই মেম্বারের একমাত্র ছেলে দেওয়ানগঞ্জ সরকারি টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের কাম-মেশিনারিজ মো. সুজন মিয়া বলেন, 'আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তে করে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি করছি। 


আব্দুল হাই মেম্বারের একমাত্র মেয়ে সাথী আক্তার বলেন, 'আমার বাবার সঙ্গে কারো কোনো বিরোধ ছিলো না। তবে কেনো তাঁকে খুন করে যমুনা নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হলো। বাবার হত্যাকাণ্ডের বিচার চাই। 

জানাজার নামাজে অংশ নিয়ে পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, 'আব্দুল হাই মেম্বার আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলো। তাঁর অপ্রত্যাশিত মৃত্যু আমাদের অনেক ব্যথিত করেছে। তাঁর মৃত্যুতু আমরা গভীরভাবে শোকাহত।'


ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, আব্দুল হাই মেম্বার উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য। তিনি এর আগে  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা জরুরি।'


পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী বলেন, 'আব্দুল হাই মেম্বারের খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে, যা করা দরকার, সেটাই করা হবে।'



উল্লেখ্য, বাড়ি থেকে বের হয়ে গত শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে বাড়ির অদূরে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হন আব্দুল হাই। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন গতকাল শনিবার সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামে যমুনা নদীতে আব্দুল হাই মেম্বারের লাশ ভাসতে দেখে পান নদীতে মাছ ধরতে আসা মাঝিরা। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ইসলামপুর থানা-পুলিশ যমুনা নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। 




ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'আব্দুল হাইয়ের মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। গলায় মাফলার পেঁচানো আব্দুল হাইয়ের লাশ ছিলো। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে।'

আরও খবর