ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইসলামপুরে ২ মাদক ব্যবসায়ী কারাগারে, ২ মাদকসেবীর কারাদণ্ড


জামালপুরের ইসলামপুর উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।



আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে পৌর শহরের  বেপারীপাড়ার এলাকার খোরশেদ বেপারীর ছেলে রবিন বেপারী (২৭) এবং উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আইড়মারী গ্রামের মৃত মোমতাজ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (২৮)-কে ইসলামপুর থানায় দায়ের করা মাদক আইনের মামলায় জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে একইদিন দুপুরে 

বেপারীপাড়া মোড় এলাকায় ইমরান (২৩) এবং রামু রাজভরকে (২৪) নামে দুই মাদকসেবীকে মাদক সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে রামু রাজভরকে দুই মাসের এবং ইমরানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তৌহিদুর রহমান। 


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জগামী বেপারীপাড়া সংলগ্ন বটগাছের সামনে সড়কে মাদকদ্রব্য বিক্রিকালে

মাদক ব্যবসায়ী রবিন বেপারী এবং আব্দুল কুদ্দুসকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। এসময় তাঁদের কাছে থাকা সিগারেটের রাংতা কাগজে মোড়ানো আড়াই শত গ্রাম হিরোইন এবং সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা  বড়ি জব্দ করে পুলিশ।


এবিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিন বেপারী এবং আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা করেছেন।


রবিন বেপারী এবং আব্দুল কুদ্দুস থানায় আটক থাকাকালে বলেন, আমাদের উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মাদক মামলায় ফাঁসা হয়েছে। আমাদের কাছে মাদকদ্রব্য না থাকা সত্ত্বেও পুলিশ মামলায় মাদকদ্রব্য জব্দ দেখিয়েছে। 


মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিন বেপারী এবং আব্দুল কুদ্দুসকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মাদক ব্যবসায়ীদের কাছে মাদকদ্রব্য না থাকার অভিযোগ সঠিক নয়।


 ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মাদককাররীদের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীরা মিথ্যাবাদী। সেকারণেই গ্রেপ্তারের পর তাঁরা নানা ধরনের অভিযোগ করে থাকে। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।


ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়েছে। মাদক নির্মূল করতে আমরা কাজ করে যাচ্ছি। মাদকাসক্তরা পার পাবে না।


আরও খবর