নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ ‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

ঘুষ নিয়েও আদালতে 'মনগড়া' প্রতিবেদন দেওয়ার অভিযোগ জেলার শ্রেষ্ঠ এসআইয়ের বিরুদ্ধে

জামালপুর জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ নিয়েও আদালতে 'মনগড়া' প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। 

জামালপুরের মেলান্দহ থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্ত এসআইয়ের নাম মো. মাসুদ রানা। তিনি জেলার মেলান্দহ থানায় কর্মরত। 

এসআই মাসুদ রানা থানার সেকেন্ড অফিসার হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। 



ভুক্তভোগীর অভিযোগ, মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিন দফায় ৫০ হাজার টাকা নিয়েও আদালতে 'মনগড়া' প্রতিবেদন দাখিল করেছন এসআই মাসুদ রানা।



তবে অভিযুক্ত এসআই মাসুদ রানার দাবি, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। বরং আইনানুসারে প্রতিবেদন দাখিল করা হয়েছে



গতকাল রোববার (১৭ নভেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে এসআই মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেন উপজেলার পুর্ব মালঞ্চ এলাকার আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম।



সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমি জামালপুর কোর্টে একটি সিআর মামলা করি। নং ২৬৪ (১) ২০২৪। এসআই মাসুদ রানা ওই মামলার তদন্তের দায়িত্ব পেয়ে আমার কাগজপত্র দেখে আমার পক্ষে সঠিক প্রতিবেদন দিতে মোটা অংকের টাকা দাবি করে। এসময় প্রথমে তাঁকে ৩০ হাজার টাকা দেওয়া হলে প্রতিবেদন আদালতে প্রেরণ করতে আরও টাকা দাবি করে। পরে তাঁকে আরও ১০ হাজার টাকা দিই। কিন্তু তিনি আদালতে তদন্ত প্রতিবেদন দিতে সময়ক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে আমার স্ত্রী সালেহা বেগমের এসআই মাসুদ রানাকে আরও ১০ হাজার টাকা দিয়েছে। কয়েকদিন পরে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে থানায় দেখা করতে গেলে এসআই মাসুদ আমার সঙ্গে উগ্র ভষায় কথা বলাসহ প্রতিবেদন আমার বিরুদ্ধে দেওয়া হবে মর্মে হুশিয়ারি দেয়। সম্প্রতি জানতে পেরেছি এসআই মাসুদ রানা আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে।

এ বিষয়ে অভিযুক্ত এসআই মো. মাসুদ রানা বলেন, আমার বিরুদ্ধে টাকার নেওয়ার অভিযোগ সত্য নয়। আমি তদন্ত করে যেটা সত্য পেয়েছি সে প্রতিবেদনই দিয়েছি। তাছাড়া আমি যদি ওমন পুলিশই হতাম, তবে কী আমাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচন করা হতো না।




জামালপুর পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, এ বিষয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।



উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ নভেম্বর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা (ক্রাইম কনফারেন্স) সভায় পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক অক্টোবর মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদণ্ডে মাসুদ রানাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। এসময় তৎকালীন এসপি মো. কামরুজ্জামান এসআই মাসুদ রানার হাতে সম্মাননা ক্রেস্ট, জেলার শ্রেষ্ঠ এসআইয়ের সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন।




আরও খবর