অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

ইসলামপুরে জুয়া খেলার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় অশ্লীল যাত্রার মঞ্চসহ জুয়া খেলার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। 


আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম চরাঞ্চল টগারচর এলাকায় অশ্লীল যাত্রার মঞ্চসহ জুয়া খেলার আসর পুড়িয়ে দেয় ইসলামপুর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখা-২ এর একটি বিশেষ দল। এতে নেতৃত্ব দেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফল্লাহ সাইফ এবং ডিবি-২ শাখার ওসি মো. সোহেল রানা। 


স্থানীয় সূত্রে জানা যায়, যমুনার দুর্গম চরাঞ্চল ইউনিয়নের কাজলা টগারচর গ্রামে গত দুই দিন ধরে রাতে স্থানীয় একটি চক্র অশ্লীল যাত্রা ও জুয়া খেলে আসছিল। রাতে যাত্রাপালা নামে অশ্লীল নাচগান ও জুয়ার আয়োজন হওয়ায় এলাকার যুবসমাজ বিপথগামী হওয়াসহ এলাকায় মাদক কারবারী, চুরি, ডাকাতি বৃদ্ধি শঙ্কা দেখা দেয়। জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে থানা ও ডিবি পুলিশ সমন্বয়ে বিশেষ অভিযানে চালিয়ে অশ্লীল যাত্রার মঞ্চসহ জুয়ার আসর পুড়িয়ে দেওয়া হয়। 

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, এসপি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম চরাঞ্চল টগারচর এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে নির্মিত অশ্লীল যাত্রার মঞ্চসহ জুয়া খেলার আসর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। 


জামালপুরের এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, কোনোক্রমেই অশ্লীল যাত্রার মঞ্চ এবং জুয়া খেলার আসর বসাতে দেওয়া হবে। কোথাও অশ্লীল যাত্রার মঞ্চ এবং জুয়া খেলা আসর বসানো হলে, তা 

আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এছাড়া অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আরও খবর