কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নাশকতার মামলায় ইসলামপুরের ২ দলিল লেখক কারাগারে



জামালপুরের ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের দুই দলিল লেখককে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি নন।


আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নাশকতার অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার বিকেলে ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের প্রাঙ্গণ থেকে তাঁদেরকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। 


যাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলো, ইসলামপুর পৌর শহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা  ও ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের নিবন্ধনধারী দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং পৌর শহরের পাটনীপাড়া গ্রামের বাসিন্দা দলিল লেখক ফজলুল হক। তাঁরা আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং ফজলুল হকের দাবি, একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় তাঁরা। এছাড়া মামলায় উল্লেখিত ঘটনায় তাঁরা জড়িত নন। 


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মারধরের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এই মামলায় যুবলীগ নেতা ও দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং যুবলীগ নেতা ও দলিল লেখক ফজলুল হককে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। 


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'



আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে