ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইসলামপুরে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভার ব্যানার ও অতিথিতের শুভেচ্ছা জানাতে 'ভুল বানানের ছড়াছড়ি' !



জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন শিক্ষকের ভুমিকা শীর্ষক আলোচনা সভার ব্যানারে লেখা শব্দ ও বাক্যে ভুল বানানের ছড়াছড়ির ঘটনা ঘটেছে। এছাড়া উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়ায় লেখা হয়েছে ভুল বাক্যে। ফলে শিক্ষার মানোন্নয়নের উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানালেও বিপত্তি সৃষ্টি হয়েছে অনুষ্ঠানের ব্যানারে এবং শুভেচ্ছান্তে লেখা শব্দ ও বাক্য নিয়ে। বানান ও বাক্য ভুলের কারণে বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। ভুল বানান দেখে শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখবে বলে মন্তব্য করেছে সচেতন মহল। মনোবিদেরা বলছেন, এ ধরনের ভুল বানান শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করে অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।


শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পৌর শহরস্থ ইসলামপুর সরকারি জে. জে. কে. এম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের একাডেমি ভবনের চারতলায় মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভুমিকা শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেনদ শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা পরিদর্শক শেখ নুরুন্নাহার এবং অডিট অফিসার মো. মতিয়র রহমান।


আলোচনা সভায় উপজেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত তিন শতাধিক শিক্ষক ছাড়াও রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। ইসলামপুর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সভার ব্যানারের প্রতিপাদ্যের বিষয় ছিলো, 'শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।' 

এতে বিতর্কের সৃষ্টি হয়েছে, 'সহকারী শিক্ষা পরিদর্শক' বাক্যে 'সহকারী' শব্দ নিয়ে। ব্যানারে 'সহকারী' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয়েছে 'সহকারি'। মূলত শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক শেখ নুরুন্নাহারের পরিচয় তোলে ধরতে 'সহকারী' শব্দের স্থলে 'সহকারি' শব্দ লেখা হয়। আলোচনা সভায় অতিথিদের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়াতেও ভুল বাক্যে লেখা হয়েছে।


এছাড়া অতিথিসহ সভাপতির নামে প্রথমাংশ 'মোহাম্মদ' শব্দটি সংক্ষিপ্তকরণে 'মো.' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয়েছে 'মোঃ'। 'সভাপতি' শব্দের পরে অপ্রয়োনীয় এবং অতিরিক্ত বিসর্গ (ঃ) বর্ণের ব্যবহার করা হয়েছে। অপরদিকে, ইসলামপুর সরকারি জে. জে. কে. এম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের নাম ভুলভাবে 'হাইস্কুল' শব্দের স্থলে 'হাই স্কুল ' এবং 'অ্যান্ড' শব্দের স্থলে 'এন্ড' লেখা হয়েছে।


জানা যায়, বাংলা একাডেমির প্রণীত প্রমিত ভাষা রীতি অনুযায়ী 'সহকারি' শব্দটি ভুল। শুদ্ধ বাক্য হবে 'সহকারী'। একইভাবে ইংরেজি বিবৃত 'এন্ড' শব্দটির স্থলে লিখতে হবে 'অ্যান্ড'। 'হাই স্কুল ' শব্দটির শুদ্ধরূপ 'হাইস্কুল'। 'মোহাম্মদ' শব্দের সংক্ষিপ্ত রূপ হবে 'মো.' অথবা 'মো:'।


ইসলামপুর সরকারি জে. জে. কে. এম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের জেষ্ঠ্য প্রভাষক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন, সিনিয়র সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান এবং বীর মাইজবাড়ি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল হালিম।


শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মো. উকিল উদ্দিন বলেন, 'এন্ড' এবং 'অ্যান্ড' শব্দের ব্যবহারে ভিন্নতা রয়েছে। কিন্তু লেখার সময় অনেকেই শব্দ দুটিকে গুলিয়ে ফেলেন। অনেকেই না জেনে লিখতে গিয়ে ভুল করেন। ব্যবহার বিধি জানা না থাকায় অনেকেই পৃথক দুটি শব্দকে একই অর্থবোধক বলে ভুল করেন। বিশেষ করে ব্যানারে লেখা ভুল হলে, সেটা নেমে নেওয়ার মতো নয়।'


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, 'ব্যানার ভুলভাবে লেখা হয়েছে কি না, সেটা এ মুহূর্তে মনে পড়ছে না। তবে মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকেই শুদ্ধতার চর্চা করতে হবে। সবাইকে ভাষা ব্যবহারে যত্নবান হতে হবে। ভবিষ্যতে ব্যানারে লেখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।'


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হেফজুল বারী বলেন, শিশুরা অনেক কিছুই দেখে শেখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে, তা-ই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। '


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। বাংলা বানানের ভুল আমাদের মাতৃভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে মুক্তি পেতে শুদ্ধ ভাষা চর্চা করাটা জরুরি।'


আরও খবর