ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

থানায় যোগদানের আগেই সরকারি গাড়ি ব্যবহার করলেন ইসলামপুর থানার নবাগত ওসি


থানায় যোগদানের আগেই সরকারি গাড়ি ব্যবহার করে থানায় আসেন জামালপুরের ইসলামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ। ৩০ কিলোমিটার পথ মাড়িয়ে পুরাতন কর্মস্থল শেরপুর সদর থানা থেকে ইসলামপুর থানার সরকারি পুলিশ ভ্যানযোগে নতুন কর্মস্থল ইসলামপুর থানায় যোগদান করেন তিনি। 


গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পাশ্ববর্তী শেরপুর সদর থানা থেকে ইসলামপুর থানার পুলিশ ভ্যানযোগে ইসলামপুর থানায় আনা হয় নবাগত ওসি মো. সাইফুল্লাহকে। তিনি পূর্ববর্তী ওসি সুমন তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগের দিন গত রোববার দুপুরে সিআইডি পুলিশে বদলিপ্রাপ্ত সুমন তালুকদার ইসলামপুর থানা থেকে বিদায় নেন।

 

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর থানা থেকে পুলিশ ভ্যান নিয়ে ওসি সাইফুল্লাহকে ইসলামপুরে আনতে শেরপুর সদর থানার উদ্দেশ্যে রওনা হন একদল পুলিশ। এতে নেতৃত্ব দেন ইসলামপুর থানার ওসি (তদন্ত) এ কে এম মনিরুল হক। তাঁর সঙ্গে ছিলেন উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান এবং কনস্টেবল নাজমুল হক। মো. সাইফুল্লাহ শেরপুর সদর থানার ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালন করে আসছিলেন। শেরপুর পৌর শহরের সবজরখিলা এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি। সেখান থেকে রাত ৯টার দিকে পুলিশ ভ্যানযোগে ওসি মো. সাইফুল্লাহকে সঙ্গে নিয়ে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেন ইসলামপুর থানা-পুলিশ। 


সরজমিনে দেখা গেছে, রাত ১০ টার দিকে ইসলামপুর থানার সরকারি পুলিশ ভ্যানযোগে ইসলামপুর থানায় আসেন নবাগত ওসি মো. সাইফুল্লাহ। পুলিশ ভ্যান থেকে নামার পরেনথানা ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলের তোড়া হাতে দিয়ে স্বাগত জানান থানা-পুলিশ। 



ইসলামপুর থানার এসআই মাসউদুর রহমান বলেন, 'নবাগত ওসি স্যারকে ইসলামপুরে আনার জন্য তদন্ত ওসি এ কে এম মনিরুল হক স্যারের নেতৃত্বে আমরা শেরপুর শহরে গিয়েছিলাম। ওসি স্যারকে সঙ্গে নিয়ে রাত ৯টার দিকে শেরপুর থেকে রওনা দিয়ে আমরা রাত ১০টার দিকে পুলিশ ভ্যানযোগে ইসলামপুর থানায় এসেছি।'  


আরও খবর