কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

জামালপুরে পুনাকের উদ্যোগে 'সংবর্ধনা' অনুষ্ঠানে 'ভুল বাক্যে' শিক্ষার্থীদের সম্বোধন!


জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে 'ভুল বাক্য' দিয়ে শিক্ষার্থীদের সম্বোধন করার ঘটনা ঘটেছে। ফলে পুলিশ পরিবারের কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানালেও বিপত্তি সৃষ্টি হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে লেখা শব্দ ও বাক্য নিয়ে। এসব ব্যানারে লেখা বাক্যে বানান ভুলের কারণে বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। ভুল বানানে ব্যানার দেখে শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে মন্তব্য করেছে সচেতন মহল। মনোবিদেরা বলছেন, এ ধরনের ভুল বানান শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করে অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।


মঙ্গলবার (২৮ মে) বিকেলে জামালপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সংবর্ধনার ব্যানারের প্রতিপাদ্যের বিষয় ছিলো, 'কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪।' 

এতে বিতর্কের সৃষ্টি হয়েছে, 'কৃতি শিক্ষার্থী' বাক্যে 'কৃতি' শব্দ নিয়ে। ব্যানারে 'কৃতী' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয়েছে 'কৃতি'।


জানা যায়, বাংলা একাডেমির প্রণীত প্রমিত ভাষা রীতি অনুযায়ী 'কৃতি শিক্ষার্থী' বাক্যটি ভুল। শুদ্ধ বাক্য হবে 'কৃতী শিক্ষার্থী'। 


অনুসন্ধানে জানা গেছে, বাংলা অভিধানে 'কৃতি' এবং 'কৃতী' বলে সমোচ্চারিত দুটি পৃথক শব্দ রয়েছে। শব্দ দুটি বানানে ভিন্নতা যেমন। তেমনই অর্থও আলাদা। 'কৃতি' শব্দের অর্থ নির্মাণ, রচনা বা সম্পাদিত কর্ম। যেমন- সুকৃতি বা কবিকৃতি। অন্যদিকে 'কৃতী' শব্দের অর্থ কর্মকুশল, কৃতকার্য বা গুণবান। যেমন- কৃতী পুরুষ বা কৃতী শিক্ষার্থী। মূলত 'কৃতি' শব্দটি বিশেষ্য। কিন্তু 'কৃতী' শব্দটি বিশেষণ। কৃতিজনের গুণাবলী প্রকাশে 'কৃতী' শব্দ ব্যবহৃত হয়। পক্ষান্তরে ব্যক্তি প্রশংসাযোগ্য যা করে, তা ওই ব্যক্তির 'কৃতি' এবং ওই 'কৃতি' ব্যক্তিকে প্রকাশের লক্ষ্যে 'কৃতী' বিশেষণ ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, 'গীতাঞ্জলি' কৃতী লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কৃতি।'



শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মো. উকিল উদ্দিন বলেন, 'কৃতি' এবং 'কৃতী' শব্দের অর্থ এক নয়। কিন্তু লেখার সময় অনেকেই শব্দ দুটিকে গুলিয়ে ফেলেন। অনেকেই না জেনে লিখতে গিয়ে ভুল করেন। অর্থের ভিন্নতা জানা না থাকায় অনেকেই পৃথক দুটি শব্দকে একই অর্থবোধক বলে ভুল করেন। 'কৃতী শিক্ষার্থী' স্থলে 'কৃতি শিক্ষার্থী' লিখলে ভুল হবে।'


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হেফজুল বারী বলেন, শিশুরা অনেক কিছুই দেখে শেখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে, তা-ই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা জরুরিই বটে। '


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। বাংলা বানানের ভুল আমাদের মাতৃভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে মুক্তি পেতে শুদ্ধ ভাষা চর্চার বিকল্প নেই।'


আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে