টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে চেয়ারম্যান প্রার্থী তালেব উদ্দিনের মতবিনিময় সভা

আসন্ন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী শাখার সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং শুয়াকৈর হাছেন আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তালেব উদ্দিন।


বুধবার (২৪ এপ্রিল) রাত ৮টায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী মোঃ তালেব উদ্দিন। এ সময় তিনি নির্বাচন কেন্দ্র করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।


নির্বাচনী ইশতেহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন-সরকারী অর্থ, জনগণের টেক্সের টাকা যাতে জনগণের উন্নয়ন কাজেই ব্যয় হয় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।এর কোনো অপচয় হবে না এটাই হবে যারা নেতৃত্ব দিবে তাদের দায়িত্ব। এ মহান দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমি জনগণের সামনে, সরকারের সামনে ও আল্লাহর কাছে জবাবদিহি করতে প্রস্তুত থাকব।



মতবিনিময় সভায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি একেএম আশরাফুল ইসলাম,  উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মানিক,শুয়াকৈর  দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্য এম.ডি রানা সরকার সহ সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

আরও খবর