টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

দীর্ঘ সময় হেফাজতে রেখে পুলিশের ছেড়ে দেওয়া দুইব্যক্তিকে করা হয়েছে অপহরণ মামলার আসামি


জামালপুরের বকশীগঞ্জ থানায় ৩০ ঘণ্টার বেশি সময় হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের ছেড়ে দেওয়া দুইব্যক্তি অপহরণ মামলার আসামি হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, পুলিশী হেফাজতে থাকাকালীন ওই দুইব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলেনি মামলার বাদি। সেকারণেই ২৪ ঘণ্টার কম সময় মধ্যেই তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অপহরণ মামলার বাদির ভাষ্য, তিনি যথা সময়েই থানায় অভিযোগ দিয়েছেন। 

শনিবার (২০ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, বকশীগঞ্জ উপজেলায় গত ১১ মার্চ চলতি বছরের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রেম সংঘটিত কারণে উপজেলার টাঙ্গারিয়াপাড়ার আজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন ভাগিয়ে নিয়ে যায়। এনিয়ে আইনি প্রতিকার পেতে বকশীগঞ্জ থানা-পুলিশের দারস্থ হন ওই ছাত্রীর বাবা।

গত সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অভিযুক্ত আনোয়ারের ছোটো ভাই কলেজ ছাত্র ইমাম আলী এবং খালাতো বোন আমেনা বেগমকে থানায় আনেন বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম। 

পরদিন মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আনোয়ারকে আটক করাসহ ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ থানায় আনার পর রাত ৩টার দিকে থানা থেকে ইমাম আলী এবং আমেনা বেগমকে ছেড়ে দেয় পুলিশ। 

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে রুজুকৃত ওই ছাত্রী অপহরণ মামলায় পুলিশী হেফাজত থেকে রাতে ছাড়া পাওয়া ইমাম আলী এবং আমেনাকেও আসামি করা হয়।


মামলা সূত্রে জানা যায়, মেয়ে অপহণের অভিযোগে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে আনোয়ারসহ তার ছোট ভাই ইমাম আলী, বাবা আজাদ, এবং খালাতো বোন আমেনার নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।


পুলিশী হেফাজত থেকে ছাড়া পাওয়া ইমাম আলী বলেন, 'আমিসহ আমার খালাত বোন আমেনা বেগমকে গত ১৫ এপ্রিল সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় এনে ১৬ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে ৩০ ঘণ্টারও বেশি সময় পর থানা থেকে আমাদের ছেড়ে দেয় পুলিশ। আমি স্থানীয় গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আমি ছোট মানুষ। ২০০৬ সালের ১ সেপ্টেম্বরে আমার জন্ম। এসআই খায়রুল ইসলাম থানায় আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। আমার খালাতো বোন আমেনাকেও গালাগালি করেছে।'


পুলিশী হেফাজত থেকে ছাড়া পাওয়া আমেনা বেগম বলেন, 'পুলিশ অযথা আমাদের ধরে থানায় রেখেছিল। প্রেমের টানে ওই ছাত্রী পালিয়ে ছিলো। আমাদের কোনো দোষ ছিলো না। আমাদের গালাগালি করেছে,  কষ্ট দিয়েছে পুলিশ। নির্দোষ হওয়ায় আমাদের ছেড়ে দিয়েছে পুলিশ। আমাদের হয়রানি করতেই আসামি করা হয়েছে।'


ভুক্তভোগী ইমাম আলীর ছোট ভাই আশিক মিয়া বলেন , 'রাত ৩টার দিকে ইমাম আলী এবং আমেনাকে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ তাদের মারধরও করেছে।'


বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছিল। তাঁদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি।'


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, 'মামলার বাদি প্রথমে মেয়ে হারানো জিডি করেন। জিডিমূলে এক যুবককে আটক করাসহ আমরা ভিকটিমকে উদ্ধার করি। জিজ্ঞাসাবাদ শেষে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তা দুইব্যক্তিকে ছেড়ে দিয়েছে। মামলার বাদি বিলম্বে অভিযোগ দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা যায়নি।'


মামলা বাদী বলেন, 'মেয়ে অপহরণের দুইদিন পর থানায় অভিযোগ দিয়েছি। দুইজনকে পুলিশ কেনো ছেড়ে দিয়েছেন, সেটা জানি না।'

আরও খবর