টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

সরিষাবাড়িতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ

বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার পঞ্চপীর, বনগ্রাম, উচ্চ গ্রাম ও বলার দিয়ার দক্ষিণ পাড়া গ্রামে ৪শতাধিক নারী-পুরুষ এ নামাজ আদায় করেন।

এতে পৌরসভার বাউসী পঞ্চপীর গ্রামে আবুল কাশেম,বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের পাশে মাহফুজুর রহমান ,উচ্চগ্রাম দক্ষিণ পাড়া মসজিদের সামনে আব্দুর রাজ্জাক ও বলার দিয়ার দক্ষিণ পাড়া গ্রামে মাওলানা আজিম উদ্দিন মাস্টার ইমামতি করেন।

ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান,প্রায় দুই যুগ ধরে উপজেলার শত শত মুসল্লিরা নামাজ আদায় করছেন। আমরা সব বিষয়ে সৌদি আরবকে অনুসরণ করি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, প্রতিবছরই এ উপজেলায় একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী  সূত্রে জানা যায়, পৌরসভার পশ্চিম  বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায়  আজ বুধবার ১০ এপ্রিল বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন। এতে সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রাম কতিপয় লোকজন একএিত হয়ে  ঈদের নামাজ আদায় করেন।

মাওলানা আজিম উদ্দিন মাস্টার  জানান, আমরা ২০০৫ সাল সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি।

তিনি বলেন, এই নামাজ নিয়ে অনেকের মাঝে মতপার্থক্য থাকলেও কোরআন-হাদিসের সঠিক নির্দেশনা মোতাবেক সালাত আদায় করা হয়েছে 

তবে এই নামাজ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মাদ নাজমুল হুদা ফয়জী। তিনি   বলেন, যারা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস মানে না তারাই এ সমস্ত বিভ্রান্তিকর কাজ করে চলেছেন।


আরও খবর