টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

সরিষাবাড়ীতে নিখোঁজের পর সেফটি ট্যাংকে শিক্ষার্থীর মরদেহ, দুই বন্ধু আটক

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর টয়লেটের সেফটি ট্যাংক থেকে উজ্জ্বল মিয়া (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল উপজেলার শেখ খলিলুর রহমান (ভোকেশনাল) ইনস্টিটিউট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। 

রবিবার (৩১ মার্চ) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহজনক ভাবে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আবু সাঈদ ও প্রবাসী শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন। তারা দুজনই নিহত উজ্জ্বল মিয়ার বন্ধু। 

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের উসর আলীর ছেলে উজ্জ্বল মিয়া। গত বুধবার সন্ধায় ইফতারের পর মোবাইলে ফোন পেয়ে বাহিরের চলে যায়। রাতে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন আশেপাশে খোঁজতে থাকে। না পেয়ে পরের দিন থানায় অভিযোগ করেন তার বাবা। রবিবার দুপুরের বাড়ীর পাশে আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে বের দুর্গন্ধ হয়। পরে প্রতিবেশীরা টয়লেটের হাউজ খুলে উজ্জল মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাবা উসর আলী  বলেন, ছেলে উজ্জ্বলকে  বাড়ী থেকে ডেকে হত্যা করে টয়লেটের হাউজে রেখে দেয়। এ ঘটনায় বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে জামালপুর সদর সার্কেল সোহরাব হোসেন বলেন, ‘গত ২৭ মার্চ আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছিলো একটি ছেলে নিখোঁজ হয়েছে। পরে আমরা তার অভিযোগ গ্রহণ করি এবং রাত্রি বেলা একটি ইমো নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দাবি করে। পরে সেই নাম্বারটা আমলে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু কিছুক্ষণ পর নাম্বারটি বন্ধ হয়ে যায়। তারপর বিভিন্নভাবে তদন্তের চেষ্টা চলছিল। আজ হঠাৎ করে তার লাশ একটি টয়লেটের পরিত্যক্ত সেফটি ট্যাংকে পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও খবর