কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রমজানও মানছে জুয়াড়িরা : অর্ধশতাধিক স্পটে জুয়ার আসর, নিশ্চুপ থানা-পুলিশ


জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহের রমজানও মানছে জুয়াড়িরা। উপজেলার ১২টি ইউনিয়নে অন্তত অর্ধশতাধিক স্পটে জুয়াড়িরা দেদারচ্ছে চালাচ্ছে 

জমজমাট জুয়া খেলার আসর। হত্যাসহ পুলিশ এসল্ট মামলার আসামিও এসব জুয়া খেলার আসরের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। জুয়া খেলার টাকা জোগাতে জুয়াড়িরা কয়েকটি চুরির ঘটনাও ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়া নিরোধে দীর্ঘদিন ধরে পুলিশী অভিযান না থাকায় জুয়াড়িরা পবিত্র মাহের রমজানও মানছে না। অন্তত অর্ধশতাধিক স্পটে অবাধে চলছে জুয়া খেলা। তবে থানার-পুলিশের দাবি, জুয়া খেলা নিরোধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। কোথায় জুয়া খেলা হচ্ছে মর্মে তথ্য তাঁদের জানা নেই। 


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপধরী ইউনিয়নের মণ্ডলপাড়া গুচ্ছগ্রামে, গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে পরিত্যক্ত জমিতে এবং শিশুয়া গ্রামের জুয়া খেলার আসর বসিয়ে আসছে পেশাদার জুয়াড়িরা।জুয়া খেলার টাকা জোগাতে জুয়াড়িা সম্প্রতি ইউনিয়নের কাঁসারীডোবা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটিয়েছে।  


গোয়ালেরচর ইউনিয়নের বেলাকীপাড়া, কুমিরদহ, মিতালী বাজার, খয়াদিরচর, সভারচর, গাইবান্ধা ইউনিয়নের গোয়ারপাড়া, আগুনেচর, আদর্শ গ্রামে, 

বেলগাছা ইউনিয়নের মুন্নিয়াচর এলাকায় প্রতিদিন জুয়া খেলা হচ্ছে।


চরপুটিমারী ইউনিয়নের চিনারচর বাজার, ডিগ্রিরচর সকাল বাজার, পেচারচর, বেনুয়ারচর নামাপাড়া, সরদারপাড়া, দশানীর নদীপাড়ে জুয়া খেলার আসর বসায় জুয়াড়িরা। এছাড়া নোয়ারপাড়া, চরগোয়ালিনী, চিনাডুলী, ইসলামপুর সদর, পলবান্ধা, পাথর্শী, কুলকান্দী ইউনিয়নের বিভিন্ন স্পষ্টে জুয়া খেলার আসর বসানোর কথা জানা গেছে।



নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, 'ইসলামপুর থানায় পুলিশ এসল্ট এবং হত্যা মামলার কতিপয় আসামির নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে জুয়া খেলা হচ্ছে। 


সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, 'জুয়া খেলার আসর বসানোর কথা লোকমুখে শোনেছি। তবে কোথায় কেবা কারা জুয়া খেলার আসর বসিয়ে আসছে, সেটা জানা যায়নি।'


ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, জুয়াড়িরা পবিত্র রমজান মাসও মানছে না। মাঝে মধ্যেই খবর শুনি জুয়া খেলা হচ্ছে।'


চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, 'জুয়াড়িরা চুরি করে জুয়া খেলার আসর বসিয়ে থাকে। কেউ কেউ জুয়া খেলে সবর্শান্ত হয়ে পরিবারের নানাবিধ অশান্তি সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে পুলিশী অভিযান না থাকায় জুয়াড়িরা দেদারচ্ছে জুয়া খেলছে।'


স্থানীয়দের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে জুয়াড়িরা তাদের খেলার ধরন বদলে ফেলেছে। জুয়াড়িরা বিশেষ কৌশল গ্রহণ করছে। আগে টাকার স্তূপ সামনে রেখে খেলা হলেও এখন টাকা থাকে পকেটে। হিসাব রাখে খাতায়। খেলা শেষে জয়-পরাজয় অনুযায়ী টাকার ভাগবাটোয়ারা হয়।


জামালপুর জজ আদালত ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মোহাম্মদ মানিক মিয়া বলেন, আইনের দৃষ্টিতে জুয়া খেলা শুধু একটিমাত্র অপরাধ হলেও এটিকে ঘিরে আরও অনেক অপরাধের সৃষ্টি হয়ে থাকে। চুরি, ছিনতাই ও ডাকাতি থেকে শুরু করে পারিবারিক সহিংসতা এবং সামাজিক অস্থিরতা তৈরির নেপথ্যে জুয়া অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে থাকে।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'জুয়া খেলার আসর কোথাও আছে বলে খবর পাওয়া যায়নি। তবে জুয়া খেলা যাতে না হয়, সেবিষয়ে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।'


ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, 'জুয়া খেলার আসর বসানোর বিষয়টি আমাদের জানা নেই। তবে জুয়া খেলার তথ্য পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'



আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে