টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

সরিষাবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না প্রতিষ্ঠান

জামালপুরের সরিষাবাড়ীতে গোল্ডেন ফাইবার নামক প্রতিষ্ঠানের জমি জবরদখল করে রমরমা মাদক ব্যবসা করে আসছে একটি মাদক চক্র বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে “দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি:”এর এজিএম আতিকুর রহমান আতিক এ বিষয়ে সরিষাবাড়ী থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে একটি লিখিত অভিযোগ করেন।


লিখিত অভিযোগে আতিকুর রহমান (এজিএম) জানান, স্থানীয় সাবেক বিজিএমসি কলোনিতে ৩০-৩৫ টি পরিবার প্রায় কয়েক বছর ধরে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর জমিতে বসবাস করছে। শুধু তাই নয়। ওই জমিতে তারা মাদকের রমরমা ব্যবসা গড়ে তুলেছে। সেখানে প্রকাশ্যে চোলাই মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ নানা মাদক সেবন সহ কেনাবেচা চলে। মাদক পাওয়া সহজলভ্য হওয়ায় উঠতি বয়সের ছেলেরা এসবে আসক্ত হয়ে পড়ছে এবং এতে প্রতিদিন বেড়েই চলছে বিভিন্ন অপরাধ কান্ড।


বিষয়টি বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও সরিষাবাড়ী থানার (ওসি)কে অবহিত করা হয়েছে। বর্তমান সাংসদের সহযোগিতায় ওই জমিতে প্রাচীর নির্মান করা গেলেও দখল ও মাদকমুক্ত করা যায়নি বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।


কলোনীতে বসবাসকারী বুলবুলি চৌহানী, ললিতা চৌহানী, মহন চৌহানী, সন্ধ্যা রবিদাস সহ আরো অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে এই কলোনিতে বসবাস করে আসছেন তারা। বাসফু সম্প্রদায়ের কয়েকটি পরিবার মদ বেচাকেনার সাথে জড়িত। তাদের কারণে আমাদেরও দোষী সাবস্ত করা হচ্ছে। এ কারণে কলোনির জায়গা থেকে কারখানার এজিএম আতিকুর রহমান চলে যেতে নির্দেশ দিয়েছে।


বাসন্তী ও শীলা বাসফু বলেন, দুইদিন আগে আমাদের স্বামীকে আটক করে নিয়ে গেছে পুলিশ। আমরা সুইপারের কাজ করি। মদ তো নিজেরা একটু আকটু খাওয়ার জন্য তৈরি করি। বেচার জন্য তো নয়।


এ ব্যাপারে কারখানার এজিএম আতিকুর রহমান বলেন, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে এ কারখানা এলাকা কে মাদক ও দখলমুক্ত করা অতি জরুরি। তা না হলে বিদেশী বায়াররা তাদের মুখ ফিরিয়ে নিবে। এতে কারখানা কয়েকশ শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। দেশ হারাবে বৈদেশিক মুদ্রা।


এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, গত কয়েক দিন আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ দুই জনকে আটক করেছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার  জানান, দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিঃ এর জায়গা দখল করে মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে কলোনির কিছু বাসিন্দা। এ ব্যাপারে কারখানার কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাথে কথা বলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ব্যাপারে জামালপুর-৪ আসনের স্থানীয় সংসদ সদস্য আবদুর রশিদ এমপি  জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তাদের অভিযান অব্যহত রয়েছে। তবে বসবাসকারীদের অন্যত্র আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে তিনি জানান।

আরও খবর