পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার সকালে পৌর এলাকার স্বপনীল পার্কে এক সম্মেলনের মধ্য দিয়ে রিপোর্টাস ক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


এতে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ এর জামালপুর জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন’কে সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিবেদক মোঃ শফিকুল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


সরিষাবাড়ী রিপোর্টাস ক্লাবের আহবায়ক সুলতান মাহমুদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান ও হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যদের কন্ঠ ভোটে ২০২৪- ২৫ সালের জন্য দুই বছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সাথে পরিচালনা পর্ষদের কার্যক্রম ত্বরান্বিত করতে আরো ৬ জনকে সম্মানিত সদস্য করা হয়েছে।


নবনির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ(দৈনিক সন্ধ্যাবাণী), সহ-সভাপতি আনিছুর রহমান (দৈনিক খবর), যুগ্ম সম্পাদক মাসুদ রানা (দৈনিক বাংলাদেশ সমাচার),কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক (দৈনিক এশিয়া বাণী), কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান (দৈনিক আলোর জগত),আল আমিন হোসাইন ( দৈনিক আজকের বসুন্ধরা),কাজী ফারুক হোসেন (দৈনিক একুশে সংবাদ), সম্মানিত সদস্যরা মোঃ ফারুক হোসাইন (দৈনিক স্বাধীন মত), গুলজার হোসেন (দৈনিক গণমুক্তি), এস এম রবিউল ইসলাম (দৈনিক ভোরের দর্পণ), মাহতাব আনোয়ার (দৈনিক ভোরের সময়), মোঃ শাহিন মিয়া (দৈনিক ঢাকা) ও মোঃ সিফাত মিয়া (দৈনিক নগরিক ভাবনা)।


সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন বলেন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব ২০২০ সালে কিছু তরুণ মেধাবী ও উদ্যমী সাংবাদিক নিয়ে গঠিত হয়। তাদের মূলত উদ্দেশ্য ছিল তারা দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা সমুন্নত রাখতে সর্বত্র সচেষ্ট থাকবে এবং দুর্নীতি ও অন্যায়ের মুখোশ উন্মোচন করতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবে। সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও খবর