পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ইসলামপুরে ভোক্তা অধিকারে ভ্রাম্যমাণ আদালত, হোটেল মালিককে জরিমানা





জামালপুরের ইসলামপুর উপজেলায় বাসি রান্না ফ্রিজে রাখাসহ দায়ে এক হোটেল মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১৩ মার্চ) দুপুরে ইসলামপুর নিত্য বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, ক্রেতাগণ যাতে প্রতারিত না হন, সেজন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণে ইসলামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. সিরাজুল ইসলাম। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ইসলামপুর বনশ্রী হোটেলে মোরগীর রান্না করা বাসি গোস্ত ফ্রিজে রাখাসহ মেয়াদোত্তীর্ণ কোকাকোলা রাখার দায়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫২ ধারায় হোটেলের মালিক রাসেল মাহমুদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. সিরাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা জমা দেন দণ্ডিত হোটেল মালিক। 


ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার এবং  সেনেটারি ইনস্পেকটর কমল পাল। বিভিন্ন কাঁচামালসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'ভ্রাম্যমাণ আদালতে এক হোটেল মালিকের কাছে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আরও খবর