পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে টিসিবি’র কার্ডে মেম্বারের জালিয়াতি

জামালপুরে সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিল অর্থের বিনিময়ে (টিসিবি’র) কার্ড বিতরণ করেছেন এমন অভিযোগ উঠেছে।
এঘটনায় বিতরণকৃত ১৭০টি জাল স্বাক্ষরিত ভুয়া টিসিবি কার্ড উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কতৃর্পক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদান ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল। 
পরিষদ সুত্রে জানা যায়, রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক অনুমোদিত চারজন ডিলার ইউনিয়নের তিন হাজার ৬২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করছিলেন। এসময় টিসিবির পণ্য নিতে আসা সুবিধাভোগীদের কাছে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করা ভুয়া কার্ড পাওয়া যায়। পরে প্রত্যেকের কার্ড যাচাইবাছাই করে ১শত ৭০টি ভুয়া কার্ড উদ্ধার করা হয়। পরে এ বিষয়টি ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে জব্দকৃত কার্ডধারীদের লিখিত স্বাক্ষর রেখে তাদেরকে ছেড়ে দেন। 

ভুয়া কার্ডধারি আব্দুর রাজ্জাক, আন্জুয়ারা বেগমসহ অনেকেই জানান ২নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিল ৫০/৪০ টাকার বিনিময়ে আমাদের কাছে এ কার্ড বিক্রি করেছে। আমরা এই কার্ড দিয়ে টিসিবি’র পণ্য তুলতে পারিনি। আমাদের সাথে সে জালিয়াতি করেছে। আমরা এর বিচার চাই।

এঘটনার অভিযুক্ত ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিল মুঠোফোনে বলেন, এ সম্বন্ধে কিছুই জানিনা। হয়তো কে বা কারা এটা শত্রুতা করে দিয়েছে আমি জানি না।
মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, ‘জাল সাক্ষর তৈরি করে কার্ড বিতরণ করা বিরাট অপরাধ। সেই মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ-ব্যাপারে টিসিবি সমবায় সমিতির সভাপতি মন্টু লাল তেওয়ারি বলেন, ‘গত ১৬ জানুয়ারি ময়দান ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ কালে ১৭০টি প্যাকেজ ঘাটতি হয়। এই নিয়ে ডিলারদের সাথে মনোমালিন্য হয় সুবিধাভোগীদের। তারা মনে করে ইচ্ছে করেই প্যাকেজ কম নিয়ে আসে ডিলারেরা। কিন্তু এবার প্রমাণিত হল। ডিলারদের কোন দোষ নেই। কিছু অসাধু ব্যক্তি ভুয়া কার্ড বানিয়ে এ সমস্যা সৃষ্টি করে। যারা এসব অপকর্মের সাথে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার বিরুদ্ধে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর