পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জামালপুরে পিতা-মাতাকে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলেকে জেলহাজতে পাঠিয়েছে আদালত

জামালপুরে পিতা-মাতাকে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলেকে জেলহাজতে পাঠিয়েছে আদালত


জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বয়স্ক পিতা-মাতাকে নির্যাতন ও ভরণ-পোষণ না করায় ছেলেকে গ্রেফতার করেছেন পুলিশ। 


ছেলে হাবিব সেক (২৫) এর অত্যাচার-নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ায় নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করেন বয়স্ক পিতা তোফাজ্জল হোসেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্ল্যাহ তাকে জেল হাজতে প্রেরণ করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাজু আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ছেলে হাবিব সেক উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন ও মোছা. হাজেরা বেগম দম্পতির ছেলে। মামলা সূত্রে জানা গেছে, বৃদ্ধা পিতা-মাতার সাথে উগ্র আচরণ করতো অভিযুক্ত ছেলে বখাটে প্রকৃতির। সে কাজে অমনোযোগী। সে  ঘরের জিনিসপত্রও ভেঙে ফেলতো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে পুলিশ ছেলে হাবিব সেককে গ্রেপ্তার করে।বয়স্ক পিতা তোফাজ্জল হোসেন বলেন, আমার একমাত্র ছেলে। আশা ছিল বড় হয়ে আমাদের দেখবাল করবে। মাঝে সে ভালোই ছিল। কিন্তু মাদক আসক্ত হয়ে পড়ায় টাকা পয়সা না পেলেই আমাদের সাথে নির্যাতন-অত্যাচার শুরু করতো। তাই কোন উপায় না পেয়ে গতকাল রাতে থানা পুলিশকে জানাই। ঘটনা শুনেই ব্যবস্থা গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মদ বলেন, পিতা-মাতাকে ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে আজ বৃহঃবার সকালে অভিযুক্ত ছেলে হাবিব সেককে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্ল্যাহ তাকে জেল হাজতে প্রেরণ করেন। ওসি আরও বলেন, এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

আরও খবর