পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ধর্ম প্রতিমন্ত্রীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত হওয়ার অভিযোগ

জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের ৪ সমর্থক আহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নস্থ মিতালী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিতালী বাজারে কাঁচি প্রতীকের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  এতে ৪ জন আহত হয়।

আহতরা হলেন, কাঁচি প্রতীকের সমর্থক গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু (৫২), ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক
আব্দুর রশীদ ফারাজি (৬০), ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস শেখ (২৮) এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার লেবু ফারাজি (৫৫)।

কাঁচি প্রতীকের সমর্থক গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু বলেন, 'গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পোস্টার লাগানো শেষে আমরা ৫-৭ কর্মী মিতালী বাজারে পৌঁছামাত্রই আগে থেকে উৎপেতে থাকা নৌকা প্রতীকের সমর্থকদের ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু কালাম আজাদ, তার ছেলে যুবলীগ কর্মী মামুন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিয়াউল ফারাজি এবং তার ভাই যুবলীগ কর্মী রমজান। এসময় আমিসহ ৪ জন গুরুত্ব আহত হয়েছি। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা আমাদের ৪ কর্মীকে পিটিয়ে আহত করেছে।'

স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ছানোয়ারা বলেন, 'মিতালী বাজার এলাকায় মারপিটে আহত ৪ ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে আব্দুর রশীদ ফারাজি এবং লেবু ফারাজি নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।'

গোয়ালেরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অভিযুক্ত আবু কালাম আজাদ বলেন, 'আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাটি পারিবারিক হলেও রাজনৈতিক ফায়দা নিতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অপপ্রচার করা হচ্ছে।'

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরের ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।'

আরও খবর