শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

ধর্ম প্রতিমন্ত্রী পক্ষে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের পক্ষে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা আদায় করেছেন নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর মণ্ডলপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে বিচারক জরিমানা করেন।

জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান দুলালের পক্ষে নির্বাচনী প্রচারণার লক্ষ্যে পোড়ারচর-সাজালেরচর সড়কের পাশে কান্দারচর মণ্ডলপাড়া এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওই তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। এঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতে বিচারক মো: শাহনূর রহমান তোরণ নির্মাণকারীদের পাঁচশত টাকা জরিমানা করেন। একই সঙ্গে নির্মিত নৌকা প্রতীকের তোরণ ভেঙে ফেলা হয়।


উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণার লক্ষ্যে উপজেলা শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন মোড় এলাকাসহ

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে, টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা মোল্লাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওইসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। 


এনিয়ে গত বুধবার (২৭ ডিসেম্বর) আজকের পত্রিকার অনলাইন ভার্সনে খবর প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর হয়। পরদিন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত নৌকা প্রতীকের ওইসব তোরণ ভেঙে ফেলা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, 'নির্বচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।'


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'আজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার লক্ষ্যে গেট ও নৌকা প্রতীকে তোরণ নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগ গত বৃহস্পতিবার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের তোরণ ও গেট ভেঙে দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর পক্ষে গেট কিংবা তোরণ নির্মাণ না করার বিষয়ে আইনানুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে আজ থেকে নতুন করে একজন ম্যাজিস্ট্রেট যুক্ত হয়েছে। সার্বক্ষণিক দুইজন ম্যাজিস্ট্রেট নির্বাচনী কাজ পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে যাচ্ছে।'

আরও খবর