কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সরিষাবাড়ীতে বিধবার পরিবারকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-জামালপুর  জেলার সরিষাবাড়ীতে এক বিধবার পরিবারকে মারধর করে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সরজমিনে গিয়ে জানা যায়,
গত ১৫  -০৯-২৩ ইং তারিখ  সন্ধা সাড়ে ৭ টায় সরিষাবাড়ী পৌর সভার বাউসী বাজার ঋষি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌর সভার বাউসী ঋষি পাড়া গ্রামের চিনি মোহন ঋষি’র ছেলে নিতাই চন্দ্র ঋষি,চন্দন ঋষি ,গৌড় ঋষি’র সাথে একই বাড়ীর মৃত বিনি মোহন ঋষি’র ছেলে জয় ঋষি’র মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার ) সন্ধা সাড়ে ৭ টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চিনি মোহন ঋষি’র ছেলে নিতাই চন্দ্র ঋষি,চন্দন ঋষি ,গৌড় ঋষি’র ও তার ভাড়াটিয়া লোকজন নিয়ে বিধবা অঞ্জনা রাণী তার পরিবারের নিয়তি রাণী ও স্কুল শিক্ষার্থী সঞ্জয় ঋষি কে মারপিট করে। তাদের মারপিটের সাথে ইন্ধন দাতা হিসেবে তুলশী রাণী ও পিন্টু ঋষি জডিত বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। ঘটনার দিন প্রতিপক্ষ নিতাই চন্দ্র ঋষি তার লোকজন বিধবা অঞ্জনা রাণীর ছেলে জয় ঋষি কে নানা খুন জখমের হুমকি দিয়ে  বাড়ি থেকে বের করে তাডিয়ে দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের অত্যাচার সইতে না পেরে দেড় মাস যাবৎ বিধবা তার পরিবার পরিজন ভ্রাম্যানভাবে বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপনের একপর্যায়ে বর্তমানে বাউসী দিগপাইত অরুন চন্দ্র ঋষি’র বাড়ীতে মানবেতর জীবন যাপন করছেন। মাঝে মধ্যে নিয়তি রাণী’র স্বামীর ভিটায় গেলেও তাকে ঘরে ঢুকতে দেয়নি প্রতিপক্ষরা।

এ ব্যাপারে বিধবা অঞ্জনা রাণীর দাবি, তার স্বামীর মৃত্যুর পর নানাভাবে অত্যাচার শুর করে নিতাই চন্দ্র ঋষি তার পরিবারের লোকজন। এ কারণে তিনি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন। প্রায়ই তিনি বাড়িতে আসার চেষ্টা করলেও কখনও তাকে ঢুকতে দেওয়া হয়না বলে অভিযোগ করেন তিনি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে