কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নৌকায় ভোট চাওয়া জামালপুরের সেই ডিসির বক্তব্য ভাইরালকারীকে 'কুলাঙ্গার' আখ্যা দিলেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান!

 প্রত্যাহারকৃত জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে 'ডায়নামিক' উপাধিতে ভূষিত করে আওয়ামী লীগের পক্ষে তাঁর ভোট চাওয়ার সেই বক্তব্য ভাইরালকারীকে 'কুলাঙ্গার' আখ্যা দিয়েছেন জেলার ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম প্রাঙ্গণে 'স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে  জামালপুর থেকে প্রত্যাহারকৃত ডিসি মো. ইমরান আহমেদের প্রসংশায় পঞ্চমুখ হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'আমার মনটা খারাপ। জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহু দিন পরে একজন 'ডায়নামিক' লোক পেয়ে ছিলাম এই এলাকার জন্য। জননেত্রী শেখ হাসিনার কল্যাণে পেয়ে ছিলাম। এক মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে তিনি (ডিসি ইমরান আহমেদ) চলে যাচ্ছেন। জানি না এই জামালপুরবাসীর মধ্যে কোনো 'কুলাঙ্গার' ছিলেন, যিনি ডিসি ইমরান আহমেদের একটি বক্তব্যকে ভাইরাল করে দিয়ে জামালপুরবাসীর কপালে কুঠারাঘাত করেছেন।'

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল ডিসি ইমরান আহমেদকে ঈঙ্গিত করে আরও বলেন, 'এই ভদ্র লোক যদি জামালপুরে তাঁর মেয়াদোত্তীর্ণ করতে পারতেন, তাহলে আমি বিশ্বাস করি, এই জামালপুরের ভঙ্গুর চেহারাটা বদলে দিতেন। প্রত্যাকটা দপ্তরে মানুষের সেবা সহজ থেকে সহজতর করে দিতেন। পরিবেশ যেটা, সেটা সুন্দর হতো।'

ডিসি ইমরান আহমেদকে উদ্দেশ্য করে
চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'আমরা সেই মানুষটিকে রাখতে পারলাম না।  মানুষটি চলে গেলেন। যেখানেই তিনি যাবেন, সেখানেই তিনি আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমরা তাঁকে ধরে রাখতে পারলাম না। এই জন্য আমার মন খারাপ। আসলে কথা বলার মতো আমার মানসিকতা নেই।'

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'হ্যাঁ, যিনি ডিসি ইমরান আহমেদের বক্তব্য ভাইরাল করেছে, তিনি অবশ্যই কুলাঙ্গার। ডিসি ইমরান আহমেদ একজন সৎ লোক।  এখনো তো জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কাজেই ডিসি সরকারের উন্নয়ন প্রচার করে সরকারের পক্ষে ভোট চাইতেই পারেন। এটা ডিসির দোষের কিছু নয়।  তাঁকে প্রত্যাহার করায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত।'

উল্লেখ্য, জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদ গত ১১ সেপ্টম্বর বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন।

মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে ডিসি ইমরান আহমেদ বলেন, 'দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে।'

ডিসি আরও বলেন, 'আপনারা এই সরকারের এত উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।'
ডিসির ওই বক্তব্য পরদিন ১২ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক মো. শফিউর রহমানকে জামালপুরের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হয়েছে।

আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে