কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেওয়ানগঞ্জে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ  উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লংকার চর মোড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নাজনীন  বেগমের সভাপতিত্বে চরআমখাওয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা বেগমের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজনীন বেগম ,উপজেলা মহিলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ( রিতু) সিনিয়র  সহ-সভাপতি নুর-উন নেছা, সহ-সভাপতি ও (জেলা সদস্য)  তাসলিমা আক্তার, উপদেষ্টা তৃপ্তি রানী চন্দ,  নেকজাহান  প্রমূখ। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন  শাখার সাধারণ সম্পাদক ও  সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য বকুল মিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক আমল মন্ডল। 

বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল করিম লাভলু বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা,  নারীর ক্ষমতায়নের অগ্রদূত, বিশ্ব মানবতার নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা,সফল রাষ্ট্র  নায়ক মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠকের ভূমিকা অগ্রাধিক। 

উঠান বৈঠকে  বক্তারা বলেন, বর্তমান সরকার বিগত ১৪ বছরে দেশে যে পরিমান  উন্নয়ন করেছেন তা দেখে বিএনপি - জামায়াত চক্রের  উদ্বেগ,  উৎকণ্ঠা বেড়ে গিয়েছে ।  তারা যে কোন  মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।  বিদেশীদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার  নিরিখেই ভোট দিবেন।  কোন বিদেশি শক্তির হুমকি ধামকিতে বাংলাদেশ আওয়ামী লীগ ভয় পায়  না।

আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে