জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বিশ্ব মা দিবস ২০২৩ পালিত হয়েছে । উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে ১৪ মে, রবিবার বিকেলে জিলবাংলা সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সে এক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমার সভাপতিত্বে এবং সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা । এ সময় আরো বক্তব্য রাখেন জিলবাংলা সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) উমর শরীফ মোহাম্মদ গালিব , জিলবাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা । এরপর পত্র লিখন এবং বাল্য বিয়ের কুফল সম্পর্কে রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার কারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।
৪ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে