কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ইসলামপুরে চোরাই গরুসহ ৪ চোর আটক


জামালপুরের ইসলামপুর উপজেলায় ১টি চোরাই গরুসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ।


আটককৃতরা হলো কুড়িগ্রামের রাজিবপুরের বটতলা গ্রামের ফরিদুল হকের ছেলে রাসেল মিয়া (২৫), জাউনিয়ারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা (২০), বকশীগঞ্জের জানকিপুর ফকিরপাড়া গ্রামের মন্তাজ শেখের ছেলে শফিক ড্রাইভার (২৮) এবং জানকিপুর ঠাকুরপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে টিটন মিয়া (৩০)।


শুক্রবার (১২ মে) বিকালে গরু চুরির মামলায় ইসলামপুর থানা পুলিশ আদালতে হাজির আটককৃতদের কারাগারে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক।


এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলা হাসপাতাল সংলগ্ন চৌরাস্তা নামক এলাকায় থেকে ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক আহমেদের নেতৃত্বে টহল পুলিশের একটি দল তাদের আটক করে।


এ ব্যাপারে শুক্রবার এসআই তারেক আহমেদ বাদি হয়ে ৪ জনের নামোল্লেখ করে অভ্যাসগত ভাবে চোরাইমাল রাখা ও বিক্রয় করার অপরাধে একটি মামলা দায়ের করেছে।


মামলা সূত্রে জানা যায়, টহল পুলিশের একটি দল দায়িত্ব পালনকালে পিকআপে যোগে একটি গরু নিয়ে ৪ ব্যক্তি চাচ্ছিল। পুলিশ পিকআপটিকে থামিয়ে জিগাজ্ঞাসা করাকালে চালকসহ পিকাআপে থাকা ৩ ব্যক্তি কোনো সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে।


এসআই তারেক আহমেদ বলেন, 'পিকআপ যোগে আনুমানিক ৪০ হাজার টাকা দামের ১টি ষাড় বাছুর নিয়ে ৪ ব্যক্তি যাচ্ছিল। জিগাজ্ঞাসা বাদের এক পর্যায়ে তারা যে চোর, সেটা আমরা নিশ্চিত হই। পরে পিকআপসহ তাদের থানায় এনে তাদের বিরুদ্ধে মামলা করেছি।'


এ ব্যাপারে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই (উপপরিদর্ক) মো. মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'গরু চুরির মামলায় আদালতে হাজির করলে, ওই ৪ জনকে বিজ্ঞ বিচারক কারাগারে প্ররণের আদেশ দেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আব্দুল্লাহ আল রাব্বীকে।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) , মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'গরু চুরি বন্ধে পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।'

আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে