ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

জামালপুরে কৃষক দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন


জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবুল কাশেম দুলাল হত্যাকান্ডের সঙ্গে জড়িত খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২মে) বিকেলে নঈম মিয়ার বাজার সংলগ্ন সারমারা সড়কেঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ ৫শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য দেন নিহত দুলালের বাবা আব্দুর রেজ্জাক, দুলাল হত্যা মামলার বাদী রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, নিহত দুলালের ছেলে মনিরুজ্জামান ও মেয়ে মুনিয়া আক্তার প্রমুখ।

দুলাল হত্যার মামলার বাদী রেজাউল করিম অভিযোগ করে বলেন, এই হত্যা মামলা তুলে নিতে মামলার আসামি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুম প্রমাণিক, খুনের সঙ্গে জড়িত আসাদুল্লাহ, ফরিদ বাঙ্গার লোকজন তাকে হুমকি দিচ্ছেন। একারণে তিনি ও খুন হওয়া দুলালের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই তারা দুলাল হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

উল্লেখ্য গত ২৭এপ্রিল বেলা সাড়ে ১০ টার দিকে বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে মোটরসাইকেলের চাপায় ছাগল আহত হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফরিদ বাঙ্গা, আবু মিয়া, আসাদুল্লাহ, নূরনবী গং এর সঙ্গে একই গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে আবুল কাশেম দুলা (৫০) গংদের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের (টেঁটার) আঘাতে ঘটনাস্থলে খুন হন আবুল কাশেম দুলাল।

দুলাল হত্যার ঘটনায় ২৮এপ্রিল নিহতের ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুকে প্রধান আসামী করে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় একটি খুনের মামলা দায়ের করেন।



আরও খবর