ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইসলামপুরে পরীক্ষা কেন্দ্রের সতর্কমূলক ব্যানারে ভুলের ছড়াছড়ি!


জামালপুরের ইসলামপুর উপজেলায় এস.এস.সি. ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল নিরুৎসাহিত করার উদ্দেশ্যে সাঁটিয়ে দেওয়া সতর্কীকরণ ব্যানারের লেখাগুলো ভুলে ভরা দেখা গেছে। 


রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় সারা দেশের ন্যায় 

উপজেলার বিভিন্ন স্থানে ১০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এস.এস.সি. ও সমমানের পরীক্ষা।

পরীক্ষার্থীদের মধ্যে নকলের প্রবণতা দূর করতে স্ব-স্ব কেন্দ্র কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের সতর্কমূলক দিকনির্দেশনা লেখা সংবলিত ব্যানার কেন্দ্রের প্রধান ফটকসহ আশে-পাশের জনসমাগম স্থানে সাঁটিয়ে দেওয়া হয়েছে। নকল প্রতিরোধে সতর্কমূলক দিকনির্দেশনা প্রচারণার ব্যানারে ভুলের ছড়াছড়ি লক্ষণীয়। ব্যানারে এসব ভুলে ভরা দেখে পরীক্ষার্থীরাসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে জানিয়েছেন সচেতন মহল। মনোবিদরা বলছেন, এ ধরনের ভুল বানান যাত্রাপথে শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদেন উদাসীনতাকে দায়ী করে অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।'


সরেজমিনে দেখা যায়, ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট মডেল হাইস্কুল এবং শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গালর্স স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল নিরুৎসাহিত করতে সাঁটিয়ে দেওয়া বিভিন্ন ব্যানারে বানানসহ বাক্য ও ব্যাকরণগত নানাবিধ ভুলের ছড়াছড়ি। ব্যানারে খোদ 'পরীক্ষা' শব্দ ভুল করে লেখা হয়েছে 'পরিক্ষা'। বিসমিল্লাহির রাহমানির রাহিম বাক্যে 'রাহিম' শব্দটি লেখা হয়েছে 'রাহীম'। অপরদিকে, এস.এস.সি. ও নকলমুক্ত শব্দ দু'টিও ভুল করে লেখা হয়েছে 'এস.এস.সি' এবং 'নকল মুক্ত'।


এছাড়া 'মোবাইল, ঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষেধ' বাক্যটি অর্থ ও ব্যাকরণসিদ্ধ নয়।' এ বাক্যটিতে 'ইলেকট্রনিক' শব্দের স্থলে 'ইলেকট্রনিক্স', 'কোনো' শব্দের স্থলে 'কোন'  

লেখা হয়েছে।


ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট মডেল হাইস্কুল কেন্দ্র সচিব রেজাউল করিম বাবু মোবাইল ফোনে বলেন, 'শিক্ষাবোর্ড থেকে আমাদের যেসব চিঠি দেওয়া হয়,  তাতে  'পরিক্ষা' শব্দটি এভাবেই লেখা থাকে। তবে ব্যানারে কীভাবে লেখা হয়েছে, তা আমি দেখিনি।'


শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সচিব অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ বলেন, 'ব্যানারে লেখা ভুল হয়েছে কি-না, সেটা খতিয়ে দেখবো।'


উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. মামুনুর রশীদ মামুন বলেন, 'আমি পরীক্ষা কেন্দ্রেই আছি। তবে ভুলে ভরা লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়ার বিষয়টি নজরে পড়েনি।'


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, 'পরীক্ষা কেন্দ্রের ব্যানার ভুল ভাবে লেখা হয়েছে কি-না, সেটা আমার জানা নেই। তবে মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকেই শুদ্ধতার চর্চা করতে হবে। এ জন্য সবাইকে ভাষা ব্যবহারে যত্নবান হতে হবে।'


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেফজুল বারী বলেন, শিশুরা অনেক কিছুই দেখে শিখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে তাই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে যাত্রাপথে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, পৃথিবীতে যত দাপুটে ভাষা আছে তাদের বানানের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। বাংলা বানানের ক্ষেত্রে নিয়ম রয়েছে। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম মেনে এ ধরনের ভুল সহজেই এড়ানো যায়।'


সরকারি ইসলামপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহমুদা সুলতানা বলেন, 'বাংলা একাডেমি অনেক শব্দের বানান পরিবর্তন করেছে। 'পরীক্ষা' বানানটি কীভাবে লেখা হয়েছে, তা অভিধান দেখে বলছি। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে বলেন, 'পরীক্ষা' শব্দটি 'পরিক্ষা' লিখলে ভুল হবে।'


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, 'বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যত্রতত্র বাংলা বানানের ভুল ভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে বেরিয়ে আসার ব্যাপারে উদ্যোগী হওয়ার জরুরি।'

আরও খবর